somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়, ইউনিজয়, অভ্র, রিদমিক

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরুন সমপ্রদায়ের সাথে মোস্তফা জব্বার সাহেবের প্রথম যুদ্ধটা শুরু হয় অভ্র এর "ইউনিজয় কীবোর্ড লেআউট" বাদ দেবার মধ্য দিয়ে। সে সময়েও বর্তমানের মতো অনলাইন কমিউনিটিতে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়। যেটি হযেছে বর্তমানে রিদমিক মোবাইল এপস নিয়ে।

মোস্তফা জব্বার সাহেব একজন ব্যবসায়ী মানুষ। বিজয় কীবোর্ড লেআউট তার পেটেন্ট করা জিনিস। কাজেই তার জিনিস কেউ বিনা অনুমতি ব্যবহার করতে পারে না। ইউনিজয়, বিজয় লেআউট থেকে সামান্য আলাদা। এইটুকু আলাদা হলে কপিরাইট ভংগ হয কিনা আমার জানা নেই।

কম্পিউটারে বাংলাভাষার প্রচলনের জন্য মোস্তফা জব্বার সাহেবের অবদান অনেক। বিশেষকরে প্রিন্টিং মিডিয়াতে এখনও বিজয় অপ্রতিদ্বন্দী।

আমার জানাতে ভুল না হলে বাংলাদেশে যেসকল কম্পিউটার কীবোর্ড আমদানী হয় তাতে বিজয় কীবোর্ড ছাপ দেয়া থাকে এবং এর জন্য কীবোর্ডের দাম বেশি হয়ে যায়। অনেকটা বাধ্য করা হয় বিজয় কীবোর্ড প্রিন্ট সহ কীবোর্ড কিনতে।


চেতনা আর আবেগের ব্যবসা কমবেশি অনেকেই করে। ফোন অপারেটর গুলোর বিজ্ঞাপন কিংবা প্রথমআলোর ভালোর সাথে অবস্থান সহ অনেক কিছুতেই আমরা চেতনার ব্যবসা দেখতে পাই। এরসাথে শুধু মোস্তফা জব্বার সাহেবকে আলাদাভাবে দোষ দিয়ে লাভ নেই।

প্রযুক্তির বড় সমস্যা হলো এটি গড়িয়ে পড়া পানির মতো। একে বেকে ঠিকই নিজের পথ করে নিবে। থামাতে গেলে বাধ উপচিয়ে পার হবে।


তরুন সমপ্রদায় মোস্তফা জব্বার সাহেবের ব্যবসায়ীক দিকটি না দেখে তাকে অশ্লীলভাবে ব্যক্তি আক্রমন করে গেছে এটি কোনো মতেই শোভন নয়। কেননা তিনি তার ব্যবসার স্থানটি যে কোনভাবেই ঠিক রাখবেন। আবার মোস্তফা জব্বার সাহেব এতো পুরনো ব্যবসায়ী হিসেবে বোঝা উচিত ছিলো সর্বোচ্চ সংখ্যক তরুন সম্প্রদায়ের চাহিদা কী? তাদের সাথে তার এভাবে লাগতে আসা উচিত হয় নাই। তিনি যেমন "বিজয়" নাম দিয়ে ভাষা বেচে খাচ্ছেন, তেমনি তরুনদের কাছেও ভাষার দোকানদার ড্রাকুলার মতোই রক্তচোষা।


বিষয়টির খুব সহজেই সমাধান হতে পারে। "ইউ্নিজয়" নামক কীবোর্ড লেআউটটি অনেকর কাছেই জনপ্রিয় এবং এটি ১০০% বিজয় লে্‌আউট নয়। ইংরেজী ২৬টি অক্ষরের মধ্যে যদি ৫টিও অমিল থাকে তাহলেইতো বিজয় এবং ইউনিজয়কে একই বলার সুযোগ নেই। এরপরেও মোস্তফা জব্বার সাহেব ছোট্ট একটি কাজ করতে পারেন, সেটি হলো যারা ইউনিজয় কীবোর্ড লেউআট ব্যবহার করতে চায় করতে পারবে। কিন্তু এধরনের সফটওয়্যার বা এপস শুধুমাত্র ফ্রী হবে। বানিজ্যিকভাবে ইউনিজয় লেআউট কেউ ব্যবহার করতে পারবে না। এবং যারা তাদের সফটওয়্যার/এপস বানাতে ইউনিজয় লেআউট ব্যবহার করবে, তারা অবশ্যই সেখানে কৃতজ্ঞতা স্বীকার করবে।

আশা করি বিষয়টি সবাই ভেবে দেখবেন।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×