অপূর্ব আমাদের এই দেশ। ৫৬ হাজার বর্গমাইলের এই দেশটিতে কি নেই। আমাদের শুধু ভাষা নয়, সবই মিষ্টি। আমাদের দেশে যে কত নদী কত যে বিল হাওর অসামান্য ঋতু বৈচিত্র্য। প্রতিটি ঋতুর আলাদা রং, আলাদা গন্ধ। কত রংয়ের ফুল, কত স্বাদের ফল, কত বাহারী শাক-সবজি, সত্যিই কল্পনাতীত।
আর আমাদের মানুষ গুলো কি যে ভালো, সরল, মায়াময়। হাড়ভাঙ্গা পরিশ্রম করে নানা রকম ফসল ফলায় তারা। মধ্যম আয়ের শিল্পোন্নত দেশে রুপান্তরিত হতে তাদেরই অবদান সিংহভাগ। এত পরিশ্রমেও তাদের কন্ঠে থাকে আশ্চর্য সব মরমি গান। এমনকি আধুনিক শিল্পিরা ও গেয়ে ওঠে -"যদি মরনের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি, আমি বলব চোখের কাছে নাওনা জেনে ওখানে বাংলাদেশের রূপ একে রেখেছি"।
এত মায়া, এত প্রেম, এত ভালোভাসা, পৃথিবীর আর কোথায়ও নেই। এই অপুর্ব দেশটিকে কিছু মানুষ বিষাক্ত করে ফেলেছে।
সারাদেশে আজ পাল্লাদিয়ে গুম,অপহরণ,হত্যা,সন্ত্রাস বেড়ে চলেছে । মানুষ আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ মনে করছেনা। শিক্ষা প্রতিষ্ঠানে বই-কলমের পরিবর্তে চলছে অস্ত্রের ঝনঝনানি। সন্তানদের বিশ্ববিদ্যালয়-কলেজে দিতে ভয় পাচ্ছে সচেতন অভিভাবকরা। অফিস -আদালতের সর্বত্রই চলছে দুর্নীতি ও ঘুষ বানিজ্য। প্রশাসনে চলছে দলীয়করণ ও আত্বীয়করণের বিরামহীন প্রতিযোগিতা । আইন শৃংখলা !! এই যেন এক লাগামহীন পাগলা ঘোড়া ।
তাই আমি একজন নাগরিক হিসেবে সরকার ও রাজনৈতিক দলগুলোকে বিনীত অনুরোধ করব, ব্যাক্তি স্বার্থের কথা না ভেবে দেশ ও জনগনের কল্যাণের জন্য বিষাক্ত মানুষগুলোকে চিহ্নিত করে আগামী দিনের একটি সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অতি শীঘ্রই যথাযথ কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।
মো: ওমর ফারুক
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




