somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখের উপর ঘুষখোর বলায় শান্তি আছে। ট্রাই করে দেখতে পারেন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল গত হওয়া নানীজানকে কবরে শুইয়ে দিয়ে বাড়িতে সবাইকে সান্তনা দিয়ে চোখে জল আর ঠোটে হাসি মাখিয়ে ফিরব যখন প্রয়োজনের তাগিদে ঢাকায় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। ঢাকার উদ্দেশ্যে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলিই ভরসা।

ট্রেন ব্রাহ্মনবাড়িয়া স্টেশন থেকে ছাড়ে সন্ধ্যা ৭টায়। কোন মতে স্টেশনে পৌছাতেই ঘড়িতে দেখলাম ৭টা ৩৫ বাজে। তখন স্টেশনে দাঁড়ানো গাড়িতেই চড়ে বসলাম আমি আর খালাতভাই আজিজুল। টিকেট কাটার সময় যেহেতু হাতে নেই তাই ভাবলাম ট্রেনের ভেতরেই কেটে নিব। দাড়ানোর জায়গা মিলল টয়লেটের পাশে দরজ়ার এপারে।

ঝিকঝিকিয়ে ট্রেন নরসিংদী পৌছাতেই বিশাল বপুর অধিকারি টিটি মহোদয়ের আগমন।চেহারায় স্পষ্ট সাহেবি ভাব। আমার পাশে দাঁড়ানো অনেকেই টিকেট কাটেননি। তাদের দেখলাম ৫০-১০০টাকা করে মহোদয়ের হাতে তুলে দিতে। জানতে পারলাম যেহেতু তারা কমলাপুর নামবেন তাই বিমানবন্দর স্টেশন থেকে তাদের জন্য টিকেটের ব্যবস্থা করা হবে। সে দায়িত্ব টিটি মহোদয়েরই।

আমার টিকেট দেখতে চাইলে বললাম আমার জন্য দুইটা টিকেট কাটেন। তিনি পকেটের মোবাইল খুলে ২গুনন ১৪০দিয়ে বের করলেন ২৮০টাকা দিতে হবে আমাকে। আমি তার হাতে ৫০০টাকার নোট দিতেই তিনি কি যেন হিসেব কষলেন এবং পরক্ষনেই আমার হাতে ৩৫০টাকা ধরিয়ে দিয়ে বললেন আপনার দুইটা টিকেট বিমানবন্দর থেকে দেয়া হবে। আমি তাকে বললাম আমার তো ২৮০টাকা লাগার কথা আপনি রাখলেন ১৫০টাকা,কেন? তার উত্তর- আপনাকে সরকারি খাতায় টিকেট কাটালে ২৮০টাকা লাগত,বিমানবন্দর থেকে ম্যানেজ করে দিব তাই ১৫০টাকা রাখলাম। পরক্ষণেই তার সাথে আমার বাকযুদ্ধ শুরু। আমার কথা হচ্ছে যেহেতু আমি ভ্রমণ করছি বাংলাদেশ রেলে তাই আমার পকেটের বের হয়ে যাওয়া টাকা সরকারের কাছেই পৌছানো উচিত আপনার পকেটে নয়। তাই আমার জন্য লিগ্যালি ২টা টিকেট কাটান। তিনি খুব বিরক্ত মুখে টেকেট কেটে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন বোকা ছেলে লাগত ১৫০টাকা এখন গেল ২৮০টাকা।মুখের ভাবে স্পষ্ট তুই শালা বোকার হদ্দ।

আমার যেহেতু কথার উত্তর দেয়ার বাজে স্বভাব আছে তাই তাকে বলতে দ্বিধা করলাম না- দেখেন টিটি সাহেব, আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছেলে আমাদের না আছে কারিকারি টাকা, না আছে বাবার বিশাল সম্পত্তি। যা আছে সেই আত্মসন্মান বোধ আর সততা যদি আপনার মত দুর্নিতিবাজ মানুষের জন্য খুইয়ে দেই তাহলে আমার মত নিঃস্ব আর ক’জন থাকবে বলেন? আপনি নিজেই আমাকে শেখাচ্ছেন কিভাবে ঘুষ নিতে হয়,নিজে নিচ্ছেন ঘুষ আর মুখে ফেনা তুলছেন গেল,দেশটা রসাতলে গেল। আপনি নিজেকে একটু পরিবর্তন করেন দেখবেন আপনার দেখাদেখি অন্তত আপনার ছেলেটা কিংবা মেয়েটা সৎ হবে।

এতক্ষন লেকচার দেয়ার সময় শুধু টিটি সাহেবের মুখের দিকেই তাকিয়ে ছিলাম। পাশ ফেরাতেই দেখি পাশের তিন ভদ্রলোক যারা আগে ৫০-১০০টাকার বিনিময়ে ঘুষিয় টিকেট নেয়ায় মনস্থির তারাও ১৪০টাকা করে প্রতিজন দিয়ে টিকেট কাটিয়েছেন।

টিটি মহোদয় বিরক্ত মাখা মুখে সামনের বগিতে যাচ্ছেন।আর তার পাশের দুই কনস্টেবলের দৃষ্টি এমন যে আমাকে পারলে লবন ছাড়াই চিবিয়ে খায়। হয়তো সামনেও ম্যানেজকরা টিকেট বিক্রি করবেন।

দিন শেষে নিজেকে বরং সুখিই লাগছিল আমার এই ভেবে যে- অন্তত তিন জনতো তাদের ভুল বুঝেছেন। এটাইবা কম কি?
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×