somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপহরন, গুম ও কিছু কথা......

০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অফিসে এখন কাজের অনেক চাপ। গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসা বলে কমবেশী সারা বছরই চাপ থাকে। তবে এখন শিপমেন্টের মৌসুম বলে চাপটা একটু বেশী। অফিসের সবাই সকাল থেকে সন্ধ্যা ব্যস্ত। কথা বলার মানুষও পাচ্ছিনা। তাই ভাবলাম একটু ইতস্তত লেখালেখি করি।
অনেকক্ষন ধরেই লেখালেখির চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু ঘুরেফিরে অপহরন আর গুম ছাড়া আর কিছু খুঁজে পাচ্ছি না। পত্রিকা কিম্বা টিভি মিডিয়াতে সারাক্ষনই এসব খবর।
আমার মতে অপহরন ব্যাপারটাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে দেয়া উচিত। বিশেষ করে বড় বড় ব্যবসায়ীদের এই ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। কারন, আমাদের দেশে তো এমনিতে সম্পদের সুষম বন্টন বলে কোন জিনিষ নেই। যার আছে তো সব আছে আর যার নেই তো কিছুই নেই। বড় বড় ব্যবসায়ীরা যদি বড় বড় মুক্তিপন দিয়ে বের হয়, তাহলে তাদের পকেট থেকে অনেক টাকা বেরিয়ে অনেক সাধারন মানুষের পকেট পর্যন্ত হয়তো আসতে পারে। এই বিষয়ে সুস্পষ্ট কিছু প্রস্তাবনা উত্থাপন করছি:
১. শীর্ষ সন্ত্রাসীদের যেমন 'একে ধরিয়ে দিন' মার্কা তালিকা প্রকাশ করা হয়, তেমনি প্রতি অর্থবছরেরর হিসাবনিকাশ শেষে শীর্ষ ঋনখেলাপী ও করখেলাপী ব্যবসায়ীদের 'একে অপহরন করুন' মার্কা তালিকা প্রকাশ করা যেতে পারে।
২. তালিকার প্রথম দশজনকে অপহরনের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পুরষ্কার ঘোষনা করা যেতে পারে।
৩. অভিজ্ঞ অপহরনকারীদের দিয়ে 'সুষ্ঠভাবে অপহরনের নানান কৌশল' নামে বই প্রকাশ করা যেতে পারে।
৪. রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়গুলোতে 'অপহরনবিদ্যা' নামে একটি বিভাগ খোলা যেতে পারে। এখান থেকে উচ্চতর ডিগ্রীপ্রাপ্তরা ইথিওপিয়া, কলম্বিয়া কিম্বা যেকোন মাফিয়া-অধ্যুষিত দেশে বিরাট অংকের বেতনে কাজ নিয়ে যেতে পারবে। তাতে দেশে রেমিটেন্সের পরিমান দ্বিগুন বা আরো বেশী হতে পারে।
৫. ব্যাংকগুলো অপহরন পেশায় কেরিয়ার গড়তে ইচ্ছুকদের স্বল্প সুদে ঋন দিয়ে সহায়তা দেবে। ঋনগ্রহীতা পরবর্তীতে অপহরনের মাধ্যমে অর্জিত টাকা থেকে ঋন পরিশোধ করবে।
৬. অপহরন পেশায় নিয়োজিতদের করের আওতামুক্ত রাখতে হবে। নাহলে তারাও ঋনখেলাপীদের তালিকায় নাম লেখাতে পারে।
৭. বিদেশী অতিথিদের অপহরন করে বিদেশ থেকে মুক্তিপন আদায়ের জন্য বিশেষ অপহরনকারী বাহিনী (ইংরেজী এবং 'হিন্দী' ভাষায় পারদর্শী) গড়ে তোলা যেতে পারে। বৈদেশিক বানিজ্যের ক্ষেত্রে এটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
৮. অপহরনের হাত থেকে বাঁচতে ব্যবসায়ীরা নিজস্ব রক্ষীবাহিনী গড়ে তুলবেন নতুন করে (অতীতেও রক্ষীবাহিনী গঠনের নজীর আমাদের দেশে আছে)। এর ফলে প্রচুর লোকের কর্মসংস্থান হবে।
৯. রক্ষীবাহিনী গড়ার ক্ষেত্রে দেশের ইয়াবাসেবী যুবসমাজকে ব্যবহার করা যেতে পারে। কারন, ওরা তো এমনিতেই রাতে ঘুমায়না। রাত জেগে পাহারা দেয়ার কাজটা ওরা ভালো পারবে।
১০. ঋনখেলাপীর তালিকা থেকে নাম বাদ দেয়ার জন্যে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় টাকা ঢালবে, এমনকি কেউ কেউ সব বকেয়া ঋন ও কর পরিশোধও করে দিতে পারে (হা হা হা...... অসম্ভব!!)।

আমি জানি আমার এই লেখাটা পড়ে (যদি কেউ পড়েন আদৌ) অনেকেই আমার মস্তিষ্কের বাস্তব অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করবেন জানি। কিন্তু অনেক আগে Murphey's Law তে পেয়েছিলাম ""When rape is unavoidable, start enjoying it!!""। তো, আমাদের বর্তমান অবস্থা কি সেরকমই না??
ও হ্যাঁ.... আমার লেখাটি নিতান্তই আমাদের অসহায় অবস্থাকে কটাক্ষ করার উদ্দেশ্যে লেখা। বাস্তবে অপহৃত বা গুম হওয়া কেউ বা তার পরিবারের প্রতি আমার পূর্ন সমবেদনা আছে। আশা করি কেউ ভুল বুঝবেন না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×