বাতাসে ছুঁয়ে দিই মেঘ- আঁকি তাঁর ঠোঁটে চাঁদের চুম্বন।
শত নিঃসীমে মিশে গিয়ে পথ- সমাগত অশান্ত দহন।
সমাগত এক রাতের শেষে ফেলি প্রেয়সীর চোখে চোখ;
একাকী অনাগত সময়ের অপেক্ষায় আপনায় বাঁধি বুক।
.
আঁকি তাঁর ঠোঁটে চুম্বন চাঁদের- সমাগত ব্যস্ত প্রহর পর-
রংতুলির ক্যানভাসে এঁকেছি- শিশির জমা মেরু-প্রান্তর!
এসেছে যাবার বেলা চলেই তো যাবো অতৃপ্ত হৃদয় মাঝে;
রমণীরে চিনি স্পর্শের লোভে পৌরুষ ছিলো বয়সের ভাঁজে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



