জানি, কেউ ভালোবাসি বলবে না
কেউ ভালোবাসুক তাও বলবো না।
মিছেমিছি এই পথ ধরে সুদূরে হেঁটে যাওয়া
হৃদয়ে করি ধ্যান-দেনা পথে কুড়িয়ে পাওয়া।
আজ আমার পড়ন্ত এবেলা-
মিটিমিটি রোদ ছিল ও বেলা
এরপর যায় হারিয়ে সুখ বলে নেই কিছু
হাত বাড়িয়ে ছুটতে কোনো মেঘের পিছু।
আজ আমি চাইবো না- যা কিছু হারিয়েছি;
যে চোখ ভিজিয়েছ কিংবা ভিজতে শিখেছি।
জানি কেউ জল মুছে দিবে না-
জানি কেউ বুকে তুলে নিবে না,
তবুও ভুলে যেতে চাই- ঢের ভুলে গেছি;
ভুলে যেতে চাই যা কিছু ফেলে এসেছি।
জানি ভুলে গেছো- ভুলে যেও আমায়
ভালো থেকো প্রিয়- আপন আঙিনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



