ইচ্ছা জাগা রঙের ঘুড়ি নাটাই ছাড়া উড়িয়ে দিতেই
তোমার কাছে নালিশ করি একটু পথ না বাড়াতেই;
পথেই যেদিন মন বিকিলাম
তোমার নামে নালিশ দিলাম।
অমনি পথে পথ না ফুরাতে জমেছে উৎসব
স্মৃতিপাতায় মিলিয়ে দেখি হারানো শৈশব।
.
তোমার সুরে সুর মেলাতে সুরের আঙিনায়
বন্ধ ছিলো মনের দুয়ার চোখ জানালায়।
বন্ধ ঘরে উঁকি দিয়ে ডাকতে গিয়েই দেখি
হাত বাড়িয়ে ডাকছে সে রাত তখনো বাকি;
রাতের শেষে আনতে এসে সূর্যোদয়ের আলো;
অমনি সে সুখের পায়রা হাওয়ায় মিলিয়ে গেলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



