দেবতারাও মানুষ
আমি তুমি একই বৃত্তের হয়ত সত্ত্বা দুই,
আর সে স্রষ্টার ঘোর কেটেও গেছে!
হতে পারে মানুষের মাঝে আমি নেই;
হতে পারি আগের জন্মে ছিলাম অসুর।
সে আত্মারা আবারো হয়ত ভর করবে পাপিষ্ঠের উপর।
.
যেমন সত্য পাপ-পূণ্য আর পাপাচার!
এক ঘোরেই দীর্ঘ পুলসিরাত পারি দিই আর
এক চুমকেই গিলেছি সবটা সরাব।
সে ঘোরের মধ্যে নর্তকীর কোনো নৃত্য দেখতে পাইনি
আর হুরপরী! ও আমি কোনো কালেও ছোঁব না।
আমার ইহলোকে যে রমণীর জায়গা ছিলো
আমি তাকেও কারোর রক্ষিতা হতে দেবো না।
.
এ কোনো শব্দশৈলীর বানোয়াট কথা নয়,
বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা বলছি না।
এমন অনেকেই আছে আবার নাও বা থাকতে পারে
কেবল কথার কথা মাত্র না দেবতা না ভগবানের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



