কল্পনার মিছিলে যেদিন প্রথম হাঁটতে শিখেছি
সুরের টানে ভাঙা সেঁতারা সবে হাতে নিয়েছি
উড়ে গেছে সুখপাখি মরে গেছে স্বপ্ন সমেত
জেনে গেছে চাঁদ, প্রভাতের দিতে সংকেত।
মরে গেছে নদী সব সাহারায় ওঠে ঝড়
বুনোহাঁস জড়ো হয় তেতে তার ওঠে স্বর,
বালিকারা ডাকে যেন চোখে ঠাই কামনা
রাত ভর মেঘ করে মন বলে নেই মানা।
এ যে তার হারাবার ঘাটে খেয়া ভেড়াবার
খেয়া যেন ডুবে হেন মন বলে নেই আর,
যা-ই ছিলো তা দিলাম অবশেষে রাত পড়ে
ভুলে গেছি মিছেমিছি হয়তো বা সাজঘরে।
এসেছিলে বালিকা সে বাধ ভাঙা যৌবনে
কাছে নয় পিছে ভয় লোকে যদি যায় শুনে,
ফিঁকে যত শুনে তত মোহনায় মিলে ঠাই
সহেলির ডেরানীড় ডুবে গেছে দরিয়ায়।
আবু রায়হান মিসবাহ
কবি ও লেখক
[email protected]

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



