somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আগন্তুক কবি
যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

করি যথা বন্দনা-গীতি ও অন্যান্য : আবু রায়হান মিসবাহ

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করি যথা বন্দনা-গীতি

সরলা সত্যের জয়ধ্বনি, লিখে দিই তাঁরে ধরণী
সবে প্রভাতের রৌদ্রে-লেখা নূতনেরে টেনে আনি।
সত্য সদা জয় হোক তাঁর করি যথা বন্দনা-গীতি
উদয়দিগন্তে রোজ বয়ে আনে জল জমা শুভ্র তিথি।

আমার এ চোখ ভিজে গেছে জলে জল শুকাতে
ওই শুভ্র শঙ্খ বাজে মম মোর চিত্ত মাঝে পথে
অরণ্যের ম্লান ছায়া বাজে হেন বিষণ্ন ভৈরবী;
সত্যিই এ যেন তোমার জন্য সাজাই পৃথিবী।

জড় শব্দ এবং একটা রাত

সেখানে একটা রাত এবং অনেকগুলো শব্দ,
বাদানুবাদ, ভাঙা- গড়া,
শুধু যে কেবল আমিই ভাঙছি তা না।
নদীও তো ভাঙে! সে ভাঙনে শব্দ হয়!
সে শব্দ অনেকেই শুনেছে- শুনেছো হয়ত তুমিও।
আমি শুনি! রোজ ভাঙতেও দেখি,
তবে সে ভাঙনের শব্দ শুনিনি ।
তবে যে বললে কবিরা জড় শব্দের ভাষা বুঝে?
কই আমিও তো কবি। আমিও তো জড় শব্দের ভাষা বুঝি,
রোজ সে ভাষায় কথা বলি, শব্দ বুনি শৈল্পিক ভঙ্গিমায়।
মেঘের দেশে হারিয়ে যাওয়া কিংবা বৃষ্টির গান শুনি।
এমন কী জলরঙ্গে ‘তাঁর’ ছবিও এঁকেছি।
‘তাঁর’ মানে!
ঐ যে নদীটার কথা বললে। যে ভাঙতো, এখনো ভাঙে।
জলরঙ্গে ‘তাঁর’ ছবিও আঁকতাম! এখনো আঁকি;
বলি কি, সে তো নদী ছিলো না যে ভাষা বুঝবো!
যদিও বা নদী ছিলো তখন কবি ছিলাম না,
এমনি এক এক করে অনেকগুলো বছর।
এখন আর সেই আমিটি নেই- নেই যৌবনের উচ্ছ্বাস,
এখন আর নদীর পানি ছুঁইয়েও দেখি না,
মনে হয় যৌবনের সেই তরঙ্গগুলো অনেকটাই ম্লান!
তবে তার মাঝে চর জাগে,
সেখানে আমিই ভাঙছি কেবল স্বপ্ন-সম্পর্ক।
বিশ্বাস করো- এ ভাঙন আমাকে শিখিয়েছে স্বপ্ন বুনতে
হাঁটতে শিখিয়েছে দূর অজানায়।


যা কিছু কষ্টে বাকিটা ছাই


যেখানে তোমার কথা বলে চোখ, আমি!
চোখ আমার সে চোখের ভাষা বুঝেনি!
.
কেনো?
শুনে অবাক হবে- বাতাসে বসন্তের জয়ধ্বনি
কোকিলের ডাকে ফুল ফুটে এলে আগমনি,
চার দেয়ালে আঁকি প্রজাপতির ডানা;
বলতে চাই না যা শুনতে চাও না।
.
প্রিয়, কথা ফিরিয়ে নাও! ফিরে এসো হায়
আগুনে পুড়েই যা কিছু কষ্টে বাকিটা ছাই,
আমিতো জলে ভিজি চাতক চোখের নীড়ে
বসন্ত শেষে মেঘমালা হয়ে আসবো ফিরে।


না চোখের না মুখের তবু বুঝে অনুভবে


এলোমেলো সে সুর উদাসী ভর দূপুর
বসন্ত শেষে অপ্রস্তুত তাঁর যত উত্তর!
পথ ভুলে তুমি এলে আর অবেলায় রমণী
ডায়েরীর খোলা পেজে নাম তাঁর টেনে আনি।
সহসাই কথা হয় চোখে নয় ইশারায়
সে ভাষা বুঝে না যত তাঁরে বলি যা-ই।
বলি তাঁরে আড়ে আড়ে একা নয় নিরবে
না চোখের না মুখের তবু বুঝে অনুভবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×