somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ টাকার নোট পাচার ও ব্যবহার

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোহাম্মদ মাসুদ

২ টাকা সরকারি মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রার নোট থাকলেও গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশ কয়েনেজ আইন সংশোধন করে ৫ টাকাকেও সরকারি মুদ্রা করা হয়। এই আইন সংশোধনের ফলে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট হল- ব্যাংক নোট। আর সরকারি নোট হল- ১, ২ ও ৫ টাকার নোট।
কিন্তু অতিসম্প্রতি দেখা যায়, চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বেনাপোল বন্দরে দুই দফায় দুই টাকার নোটের বড় চালানসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মাসের শুরুর দিকে ৩ নভেম্বর উদ্ধার করা হয় ২৬ হাজার ২ টাকার নোট এবং এক সপ্তাহ ব্যবধানে ১০ নভেম্বর পুনরায় জব্দ করা হয় ৪১ হাজার দুই টাকার নোট।
জনপ্রিয় এক দৈনিক পত্রিকার ভাষ্য মতে, বাংলাদেশের দুই টাকার নোট পাচারকালে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল নোম্যান্সল্যান্ডে আটক করেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার আমাহার্ট স্ট্রিট কলকাতা এলাকার ইউসুফ আলীর ছেলে মোহাম্মাদ নেসারকে (৫০)। তার পাসপোর্ট নম্বর জেড-৩০২২৫৩২। তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি ৪১ হাজার ৬শ'টি নতুন দুই টাকার নোট।
এরপূর্বে মাত্র এক সপ্তাহ ব্যবধানে ৩ নভেম্বর ২৬ হাজার বাংলাদেশি দুই টাকার নোটসহ আরেক পাসপোর্টধারী ভারতীয় যাত্রী নাসিমকে(২৪) আটক করেন বিজিবি। সে ভারতের পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনা জেলার ইকবালপুর এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এম-২০২৫৬৯৫ ।
পুলিশ আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানান, এসব নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা গ্রহণ করে মাদকসেবীরা। সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা রাংতাও একাজে ব্যবহার করা হয়। তবে এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের দুই টাকার নতুন নোট । একদিকে শহিদ মিনারের ছবি অন্যপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুখাবয়ব অংকিত এসব নতুন দুই টাকার প্রতিটি নোট ৫ রুপিতে বিক্রি হয় মাদকক্রমে ব্যবহার করার জন্য।
আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একজন বিদেশি নাগরিকের পক্ষে বাংলাদেশে এসে এত নোট জোগাড় করা কিভাবে সম্ভব? অনুমান করেই বলা যায়, একাজের সাথে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রভাবশালী চক্রেরও হাত রয়েছে। আজ সাধারণ জনতা এসব চক্রের সাথে জড়িত সকলের শাস্তি চায়, দৃষ্টান্তমূলক ।
উল্লেখ, তিন মাস পূর্বে ১৮ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে দুই টাকার নোট চীনে পাচারের চেষ্টার সময় জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

প্রকাশিত: মুক্তমত, snn24। লিংক: http://www.snn24.com/sn-1990
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×