রাজা যায় রাজা আসে, বদমাশরা কিন্তু বহাল তবিয়তেই থাকে
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আইন সচিব কাজী হাবিবুল আউয়াল এক খেলা দেখাল বটে। কৌশলে দু'দুজন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সরকারকে যেমন নাকানিচুবানি খাওয়াল, একখান ব্যাটাই বটে। সরকারকে জনগণের কাছে কেমন হাল্কা করে ছেড়ে দিল। সরকারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বেশ ক'দিন সেটা উপভোগ করলো। সব দোষ সরকারের ঘাড়ে চাপিয়ে শেষ রক্ষা না করতে পেরে নিজে ক্ষমাও চেয়ে নিল। আর বুর্বক সরকার দাঁত কেলিয়ে হাসল। এই সকল শিয়ালের মত ধূর্ত সচিবগুলোই কিন্তু এমনি করেই প্রতিটি সরকারকেই ডুবায়। এটা বুঝবার মত ক্ষমতাও আমাদের দেশের তথাকথিত রাজনীতিবিদদের নেই। বার বার তারা এদের জালেই জড়িয়ে যায়। এ সকল ধূর্তদের এই মূহুর্তেই না তাড়ালে সরকারকে আগামী প্রতিপদক্ষেপেই হোঁচট খেতে হবে। এই সকল ধূর্তদের প্রশ্রয় দিলে ক্ষমতা হারিয়ে ডুগডুগি বাজাতে হবে। এরা দেশ ও জাতির কলঙ্ক। এদের বিদেয় করে জাতিকে কলঙ্কমুক্ত করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন