দেশে দিন দিন ছিনতাই বেড়েই চলেছে। কানে কালা, চোখ কানা স্বরাষ্ট্রমন্ত্রী এসব দেখেও না, শুনেও না। লজ্জা-শরম ? সে ত অনেক আগেই খেয়ে বসে আছে। আগে ত আর এরকম নরম তুলতুলে ক্ষমতার গদিতে বসার সুযোগ পায় নি ? তাই ওটা ছাড়তেও পারছে না। আরামে পেয়ে গেছে। যার হাতে হেঁশেলের হাঁড়িই ভাল মানায়, সেই-ই পেয়ে গেছে পুলিশ মন্ত্রীর পদ। তাই পুলিশের চক্করে পড়ে এখন দিনকাল খুব ভালই কাটছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তার সুযোগ্য নেতৃত্বে ছিনতাই এখন সারাদেশে প্রসার লাভ করেছে। মফঃস্বল শহর শ্রীমঙ্গলে যা ছিল কল্পনারও অতীত, এখন শ্রীমঙ্গলবাসী সেটাও প্রত্যক্ষ করছে। এটা যে স্বরাষ্ট্রমন্ত্রীর কত বড় অবদান এটা বোধ করি তিনি নিজেও চিন্তা করতে পারবেন না। দিন বদল বেশ ভালভাবেই প্রত্যক্ষ করছে দেশবাসী।
আজ ২৬ সেপ্টেম্বর, ২০০৯ইং শ্রীমঙ্গল শহরে খোদ থানার সামনেই এটিএম বুথে টাকা জমা দিতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়লো শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী শের আলীর ম্যানেজার। ব্যাংকের সামনে গাড়ীতে ওত পেতে থাকা ছিনতাইকারীর দল ৯০ লাখ টাকা জমা দিতে যাওয়া ঐ ম্যানেজারকে টাকাসমেত গাড়ীতে উঠিয়ে নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। এখন থেকে শ্রীমঙ্গল শহরে ও শহরতলিতে আরকোন নিরাপত্তা রইল না। এমনধারা চলতে থাকলে কিছুদিন পর দিন বদলের দেশ ছিনতাইকারীর দেশ হিসেবেই ইতিহাসে ঠাঁই করে নেবে।
এধরণের ছিনতাইকৃত টাকায় খুবই সুকৌশলে পুলিশও ভাগ বসায় আর সেটা জায়েজ করার জন্য তারা লবিও রক্ষা করে চলে। সেই লবিতে এডভোকেট সাহারা খাতুন কত পার্সেন্ট পাবে, দয়া করে কেউ জানাবেন কি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


