মির্জা ফারুক বলেছেন, অবরোধ সফল হয়ছে।
তার কথা ঠিক, গাড়ি চলেনি উলটো সারা চলেছে ভাংচুর!
যারা অবরোধ ভেজ্ঞে গাড়ি নিয়ে বের হয়ে গাড়ির সাথে অনেকের কপাল পুড়েছে!
হানিফ ভাইয়া বলেছেন, মানুষ ঘৃণা ভরে এই অবরোধ প্রত্যাখ্যান করে অফিস আদালত কর্মস্থলে যোগ দিয়েছে।
তার কথাও ঠিক!! সেই দিন আর নাই যে রাজনৈতিক কর্মসূচী তে সব কিছু বন্ধ থাকবে। রাস্তাই গাড়ি থাকুক আর নাই থাকুক আপনাকে করমস্থলে যাইতেই হবে। সেটা হেটে হলেও!
মানুষ অফিস আদালতে গেছে অবরোধ ব্যারথ!
আপনারা সব সময় সফল হন, বিফল হই আমরা, সাধারন জনগন।
আমাদের গাড়ি পুরে যায়, ছুরিকাগাতে মরে যায় এতে কার কি আসে??
একজন বৃদ্ধ পাঁচ মাইল হেটে অফিসে যান অথবা আপনাদের মাঝে পরে মারা যাই কোন বোনের ভাই তার কস্ট আপনারা কি বুজবেন।
সাধারন জনগন সহ ১৮ দলের নেতাকর্মী মার গেলেও এই মৃত্যুর দায় ১৮ দল এড়াতে পারে না, কারন তারাই অবরোধ ডেকেছে।
এর দায় এড়াতে পারে না সরকার। সাধারন মানুষ হোক আর বিরোধী দলেরই হোক তারা এই স্বাধীন দেশের নাগরিক। তার নিরাপত্তার দায়িত্ব সরকারের ই!!
চলুন Avipriyo Chakraborty এর স্ট্যাটাস টা দেখি।
" বিশ্বজিত দাস নামটার সাথে সকালে পরিচয় হল কিন্তু যেভাবে হল সেভাবে আমি কেন কেউ পরিচিত হতে চাইবে না। ভাবতে লজ্জা হয় যারা তার মৃত্যুর জন্য দায়ী তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র ছিল।
একটা বিশ্ববিদ্যালয় থেকে যেখানে একজন মানুষ মানুষ হওয়ার প্রতিজ্ঞা নিয়ে, একজন আইনস্টাইন, রবীন্দ্রনাথ ,সত্যেন্দ্রনাথ বসু হওয়ার স্বপ্ন নিয়ে, নতুন কিছু করার প্রত্যয় নিয়ে বের হবে সেখানে আমাদের দেশে বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র পাস করে বের হওয়ার সময় তার হাতে মিশে থাকে অসংখ্য মানুষের রক্ত।কলমের পরিবর্তে তার হাতে তুলে দেয়া হয় হকি স্টিক, স্ট্যাম্প । কারও প্রতি ঘৃণা জানাই না, কারণ ঘৃণা জানানোর ভাষা অনেক আগেই হারিয়ে ফেলেছি। এদেশে মানুষ হওয়া অপরাধ,ভালো মানুষই এখানে দুর্বলতা ।কারণ...
আমরা একগাদা 'শিক্ষিত বর্বরের' দেশে বাস করি।
(যে যেখানে থাকুন সাবধানে থাকবেন। সবাই ভালো থাকুন এই প্রার্থনাই থাকল। )"
/এখন আরেক শিক্ষিত দল এই নিয়ে রাজনীতি শুরু করেছে!
কেউ এই পক্ষের দালালি করছে নইত অই পক্ষের!
চার জন মানুষ মারা গেল এতে কারো দুঃখ নেয়।
শুধু একটা কথাই বলতে চাই, এই মাটিতে স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





