প্রথমে জানিয়ে দিই আজকে বাংলাদেশের জন্মদিন না, বাংলাদেশের জন্মদিন হল ২৬ মার্চ।
যারা জানেন না তাদের জন্য- (জাতি পেইজ থেকে)
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছেঃ আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া ২ [জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি; বিধায় , ২৬ মার্চই বাংলাদেশের জন্মদিন । এটি অস্বীকার করা সংবিধান বিরোধী।
এবার আশা যাক যারা আজকে একদিনের দেশপ্রেম দেখে হা-হুতাস করছেন
তাদের জন্য-
হোক না একদিনের জন্য, তবুও যে আজ নিজ হাতে পতাকা বানিয়ে উড়ানো, নিজ হাতে গাড়িতে লাগানো, খালি পায়ে হেটে ফুল দিয়ে শ্রদ্ধা জাননোই কি আনন্দ তা আপনার মত "কাটী" দেশপ্রেমিক বুঝবেন না। হইত নিজ হাতে বানানো পতাকার দিকে তাকিয়ে "জয় বাংলা" বলে আজ নতুন করে দেশকে ভালোবাসতে শিখবে তার গুরুত্ব আপনার মাথায় ঢুকবে না।
আমার প্রফাইলে দেশের পতাকা দেখে আমার ফ্রেন্ডলিস্টে থাকা বিদেশীটি বাংলাদেশ নামক দেশের প্রতি শ্রদ্ধা জাগবে তার গুরুত্ব তোমার কাছে নাও থাকতে পারে, আমার কাছে আছে।
একটা ছোট্ট শিশু যখন বিজয় দিবসের অনুষ্ঠান থেকে আমাদের বিজয়কে বুঝতে শিখবে, দেশাত্মক বোধক গানের সাথে গলা মিলাবে তখনই এই দেশের স্বাধীনতা পূর্ণতা পাবে।
আমি যেই দল্কে সমর্থন করি না কেনো শেখ মুজিবুর রহমানের সেই ভাষন এখনো আমাকে স্বপ্ন দেখায় আমার সমস্ত গায়ের লোম খাড়া করে দেই।
যারা বলেন ৪০ বছরে আমরা কি করলাম অথবা আমাদের এই স্বাধীনতার মুল্য বুঝতে নারাজ তাদের জন্য-
ফিলিস্তিনের গাজা, রমল্লায় গিয়ে জিজ্ঞেস করুন স্বাধীনতা কি জিনিস!!
আঃর আপনার বাবাকেই জিজ্ঞেস করুন ৩০ বছর আগে তার কি অবস্থা ছিল, অথবা আপনার দাদা-দাদীকে জিজ্ঞেস করুন স্বাধীনতার আগে তাদের অবস্থা কি ছিল।
আজ একটা দিনের জন্য হলেও দেশের সব মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে চাই,
তারা নিজের উন্নয়নের জন্য যুদ্ধ করেননি, দেশকে ভালোবাসে করেছেন।
তারা যতটুকু না প্রতিদান তার থেকে বেশি চান সম্মান, সম্মান দেখানোর জন্য আজকের থেকে ভালো দিন বা আঃর কি হতে পারে??
আজকে দেশ কে নিয়ে কোন হতাশা জনক পোস্ট নই, শুধু আশাবাধী পোস্ট দেখতে চাই,
নতুন আশাই স্বপ্ন দেখি, যুদ্ধপরাধী মুক্ত, কলুষিত রাজনীতি মুক্ত একটা সোনার বাংলাদেশ।
~~~বাংলাদেশ~~~
• বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।
•অন্যতম শক্তিশালি ১০টি মুসলিম দেশের একটি।
•এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত(কক্সবাজার)
•বিশ্বের সবচেয়ে বড় লোনা পানির বনাঞ্চল (সুন্দরবন) এখানে।
•বিশ্বের ১১তম দীর্ঘ সেতু(যমুনা সেতু) তো এদেশেই।
•জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশী সৈন্য প্রেরন করা দেশ।
•রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস শিল্পে প্রথম।
আরো হাজারো অর্জন আছে, হাজারো।
তো শুধু শুধুই কেন হতাশ হব?
আব্বার একটা কথা দিয়ে শেষ করতে চাই।
বাবা বলেছেন " যেদিন থেকে এই দেশের রাজনীতি ঠিক পথে আসবে, সেদিন থেকে এই দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না, বাংলাদেশ হবে পৃথিবীর সবছেয়ে সুখী দেশের একটি"
জন্ম আমার ধন্য হল মাগো..........।।
-স্বাধীন বাংলা ফেসবুক কেন্দ্রের সকলল ✍যোদ্ধাদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা
কৃতজ্ঞতা ঃ জাতি, A N Faisal Ahmed,আরিফ আঃর হোসাইন।।
আসুন না স্বপ্ন দেখি এক সাথে, যে স্বপ্ন ৩০ লক্ষ শহীদ আঃর ২ লক্ষ মা বোনের ইজ্জতের উপর দাড়িয়ে আছে। আজ হোক আঃর কাল হোক সেই স্বপ্ন পুরন হবেই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





