অামার ভেতর অন্য অামি অন্য অালোয় জ্বলি,
সবার মাঝে অন্য সাজে অন্য কথা বলি।
চোখের দেখাই শেষ নয় শেষে অাছে অশেষ।
দেখার মাঝেও দেখা অাছে অাছে কিছু বিশেষ।
স্বপ্ন নিয়ে ঘুড়ে বেড়াই উড়ে বেড়ায় মন,
গোপনেরেও গোপন থেকে প্রেম চলে নিরন্তন,
স্রষ্টা খেলে সৃষ্টি খেলে খেলে চিরন্তন,
অন্য অালোয় অন্য অামি অালোর মহাজন।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


