somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরচুনের কাছে নৈতিকতা কি ???

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহান নেতার তালিকা করেছে ফরচুন।
তালিকায় ১০ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মোটেও অবাক হইনি।
সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দশে আনার কারণে যাই পরে অন্য কথা বলা যাবে।
তিনি নিজ দেশে নারীদের এগিয়ে নিতে কাজ করেছেন। আমাদের গর্ব করার কথা ছিলো। কিন্তু কিভাবে গর্ব করবো যেখানে প্রতিনিয়ত নারী নির্যাতিত। একটি দেশকে অনিশ্চয়তায় ফেলে দিলে কি সেই প্রধানমন্ত্রী প্রভাবশালী হয়ে যায়?
পরের লাইনটিই হলো নারী নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করেছেন। বিগত দিনের চেয়ে নারী কি এই দেশে লক্ষণীয় নিরাপদ হয়েছে? তবে সরকার পক্ষের শাহবাগের পহেলা বৈশাখে নারী নির্যাতন কি ছিল? শিশু ধর্ষণ বাংলাদেশে প্রতিনিয়ত ঘটনা সেখানে প্রশ্ন নেই কেন? তাহলে কি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বিশ্বকে অন্যভাবে দেখবো? দেখবো যে আমাদের দেশের চেয়ে নারী অন্য দেশে বেশি নির্যাতিত হয়? তবে খুলে ফেলো তোমাদের সভ্যতার পরো মুখোশটুকু।
পাশাপাশি নারী অধিকতর শিক্ষার কথা এসেছে। যে দেশে শিক্ষাই নেই সেই দেশে আবার নারী অধিকতর শিক্ষা? কি সেটা? আর এই উন্নয়ন যদি হয়েই থাকে কিভাবে সে উন্নয়ন? সেখানে সত্যিকার সরকারী ভূমিকা কি ? নাকি মানুষগুলো তাদের নিজেদের টিকিয়ে রাখতে , হাফ ছেড়ে বাঁচতে, বাবা-মার সুরক্ষা হতে, সরকারী নির্যাতন থেকে বাঁচতে, আধুনিক বিশ্বের অংশ হিসেবে টিকতে, অত্যাচারীদের জবাব দিতে বাবা-মা তার নারী সন্তানটিকে শক্ত করে গড়ে তুলছে? কি জবাব দিবেন ফরচুন?
বাবারা দেখছেন তার আদরের রাজকন্যাটির হাত কেটে দেয়া হয় পড়াশোনা করছে বলে সেখানে সরকার কি সুরক্ষা দিয়েছে? নারী ধর্ষিত হয়েছে সেই আলামত গুম হয়েছে সেখানে সরকার কি সুরক্ষা দিয়েছে? নারী তিলে তিলে শিক্ষা অর্জন করে যখন চাকরী নেবার জন্যে প্রস্তুত , নিজেকে মেলে ধরার জন্যে প্রস্তুত সেখানে সরকার নিরপেক্ষ থেকে নারীকে তার নিজের যোগ্যতা মেলে ধরার জন্যে কি সুরক্ষা দিয়েছে? প্রশ্ন ফাঁস ,সীমাহীন দূর্ণীতি তার বিপরীতে নারী কতটুকু সুরক্ষা পেয়েছে?
ভিটেমাটি ছেড়ে নারীদেরকে উচ্ছেদ করা হচ্ছে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে সেখানে সরকার কি সুরক্ষা দিয়েছে? উত্তরাধিকার সম্পত্তি পেতে নারীকে সরকার কি সুরক্ষা দিয়েছে? বিরোধী পক্ষ একজন নারী নেত্রী অসুস্থ্য মানুষ তাকে মাসে ৪ বার হাজিরা দিতে বাধ্য করে ৪ ঘণ্টা করে দাঁড় করিয়ে রাখাকে সুরক্ষা বলে ?
পুলিশী মামলায় যাবার পর নারী সেখানে বিচারপ্রার্থী হিসেবে যাবার পর পুলিশের কাছেই যদি ধর্ষিত হয় তাকে কি সুরক্ষা বলে? একজন পুলিশ নারী সদস্য হিসেবে তার সহকর্মী ,তার উপরের কর্মকতা দ্বারা ধর্ষিত হওয়াকে কি সুরক্ষা বলে?
বাংলাদেশে এই সরকারে ঘটে গেল ৪ টি ভয়াবহ ধরণের হামলা হয়েছে এবং হতাকান্ড ঘটেছে। সিলেটে দাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়াতে দাঙ্গা সাতক্ষীরাতে দাঙ্গা এবং চট্টগ্রামে দাঙ্গা। দাংগায় সবচেয়ে বেশি নির্যাতিত হয় নারী এবং শিশুরা। সেখানে কিসের সুরক্ষা পেয়েছে সরকারী ভাবে? বরং সবখানেই সরকারী মদদে ঘটেছে হত্যাকান্ড। তবে কিসের নারী সুরক্ষা পেল ? মানুষ এখন বলবে না হায়রে কাপাল। বলবে হায়রে ফরচুন!!!
পাশাপাশি তিনি যে সকল নারীকে ক্ষমতা দিয়েছেন বলে ফরচুন দেখিয়েছে তারা কি সত্যিকারের নারী সমাজের প্রতিনিদিত্ব করেন? নারীরা কি তাদের নিজেদের প্রতিনিধি বলে ভাবেন? প্রশ্নগুলো কি ফরচুন খতিয়ে দেখে? নাকি লবির মাধ্যমে কাজগুলো বড় লেনদেনের মাধ্যমে হয়?
বিশ্বচোখকে ধূলা দিতে কয়জন নারী মন্ত্রী, নারী ভি,সি , নারী স্পিকার বানালেই কি নারী অধিকার, নারী সুরক্ষা হয়ে যায়? অবৈধ ক্ষমতা দখলের ফলে ভেঙ্গে গেছে নির্বাচনকালীন সরকার পরিবর্তন ব্যবস্থা। এতে যত সহিংসতা বাড়ে নারীর নির্যাতন আরো সমানুপাতিক হারে বাড়ে এখানে সরকারের সফলতা কি ? ফরচুন কি খতিয়ে দেখবে? বা দেখেছে?
এবার আসি ফরচুনে, বাবা ফরচুন তুমি প্রথমে নাম দিয়েছো আমাজনকে। কেন সেখানে আলিবাবা চায়না বলে থাকে না? নাকি ব্যবসা আরো প্রসার হয় না যুক্তরাষ্ট্রের? তিনে আছে একটি সম্প্রদায়কে ধ্বংসে নিশ্চুপ নারী। অং সান , কেন সম্প্রদায় ধ্বংস করলেই প্রভাবশালী ও মহান হওয়া যায়? ব্যবসা প্রতিষ্ঠানী সাময়কী টাকা পেলেই কাজ করবে এটাই স্বাভাবিক। আর একটি কথা যে দেশে একজন মহান নারী হিলারীকে মূল্যায়ন করতে পারেনি সেই দেশ কি মহান নারীর তালিকা প্রকাশ করে। আর আমরা বলদ বসে বসে মেনে নেব? কি মজাদার ব্যাপার নাহ

তবুও ধন্যবাদ দিলাম। আমার দেশের প্রধানমন্ত্রী বলে কথা।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:১৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×