somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মস্থলে দিবানিদ্রা, পদ হারালেন নিউইয়র্কের শ্রমিকনেতা

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কর্মস্থলে দিবানিদ্রার কারণে পদ হারালেন শ্রমিক ইউনিয়নের এক নেতা। তিনি হলেন শ্রমিক সংগঠন ‘লোকাল ৯৮৩’-এর প্রেসিডেন্ট মার্ক রোজেনথেল।
পৌর কর্মচারীদের সংগঠনের নেতা মার্কের অভ্যাস ছিল অফিসেই একটুখানি ঘুমিয়ে নেওয়া। বিশেষ করে দুপুরের খাবারের পর চেয়ারে বসেই ঘণ্টা খানেক ঘুমানো তাঁর রীতিতে পরিণত হয়েছিল। ঘুম থেকে উঠে বিকেল চারটার দিকে অফিস ছাড়ার অভ্যাসও তাঁর নিত্যদিনের। ৪০০ পাউন্ড ওজনের মার্ক নিজের খাবার খরচের জন্য সংগঠনের তহবিল থেকে মাসে এক হাজার ৪০০ ডলার ব্যয় করতেন।
এ নিয়ে গত সপ্তাহে সংবাদ প্রকাশ করে ‘দ্য নিউইয়র্ক পোস্ট’ পত্রিকা। সংবাদে বলা হয়, অফিসের চেয়ারে বসে ঘুমিয়ে পড়া মার্কের নিত্যদিনের অভ্যাস। চেয়ারে বসে তাঁর ঘুমানোর ছবিও জুড়ে দেওয়া হয় সংবাদের সঙ্গে।
প্রতিক্রিয়ায় ‘নিউইয়র্ক পোস্ট’কে মার্ক রোজেনথেল বলেছিলেন, অফিসে একটু ঝিমিয়ে নেওয়া বড় কর্তাদের একটি সাধারণ অভ্যাস। এ নিয়ে বাড়াবাড়ির কোনো মানে আছে বলে মনে করেন না তিনি।
১৫ বছর ধরে ইউনিয়নের সভাপতি শরীরের ওজনের কারণে চেয়ার ভেঙে পড়েও গিয়েছিলেন একবার। এ থেকে পরিত্রাণ পেতে মোটা লোকদের বহনযোগ্য বিশেষ অ্যাম্বুলেন্স সার্ভিস শহরে চালু করতে ভূমিকা রাখেন এ ইউনিয়ন নেতা।
এদিকে মার্ক রোজেনথেলের কর্মস্থলে নিদ্রার সচিত্র সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে শ্রমিক সংগঠনে। বছরে এক লাখ ৫৬ হাজার ডলারের বেতনভোগী প্রেসিডেন্টকে অপসারণ করেছেন ইউনিয়নের সদস্যরা।
গত সপ্তাহের শেষের দিকে সংগঠনের কাউন্সিলে মার্কের অপসারণের পর ক্ষুব্ধ ইউনিয়ন সদস্যরা বলেছেন, এখন আর দিবানিদ্রায় মার্কের সমস্যা হওয়ার কথা নয়।

Source: Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×