আজকাল কবিতার শব্দগুলো বড়ই সেকেলে
ভেবেছি প্রেম-ভালোবাসা-অভিমান
এই তুচ্ছ শব্দগুলো দিয়ে তোমার জন্য আর কবিতা লিখবো না
খুলে রেখে বাংলা অভিধান নতুন নতুন শব্দে তোমাকে সাজাবো
কলমের পরিধি অতিক্রম করবো আজ
কবিতার অক্ষরবৃত্ত অতিক্রম করাব তোমাকেও ।
কি আশ্চর্য
বিশ্বাস করো তন্ন তন্ন করে খুঁজে একটি নতুন শব্দও পাইনি
এই তুচ্ছ শব্দগুলো ছাড়া কবিতা
যেন বহুদূরের বৃষ্টির শব্দের মতো; যেখানে দূরত্বের চেয়ে বহুদূর
পীত অন্ধকারে ডোবা হরিৎ প্রান্তর
গন্তব্যহীন হেটে বেড়ায় চিরচেনা পথে, অচেনা লতা-পাতায় ভাসে
চাঁদের নীলাভ রং ।
বলো । ওখানে কী করে তোমার জন্য কবিতার শব্দ তুলে নিব?
কি নতুন শব্দে তোমাকে সাজাবো ?
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



