১)
ইচ্ছে করলেই তোমায় ছুঁতে পারি
সুখ হয়ে আছো হৃদয়ের গভীরে
অসীম প্রত্যাশার সুঠাম আশ্রয়ে
তবু যেন রাতের শিশিরের মতো
হাত বাড়ালেই অনিবার্য পতন
ঝরে পড়বে বৃষ্টির ফোঁটার মতো ।
২)
আজ চুম্বনে দ্বিধা রাখবো না কোন
হয়ে যাক বিধ্বস্ত এ পৃথিবী
কি হবে পালিয়ে । সেও তো অন্ধকার
একদিন চলে যেতে হবে সেই অন্ধকারেই
কোন কিছুই নয় স্থায়ী
তবুও জড়াবো ভালবাসায় এ পৃথিবীতে
তুমি আর আমি ।
৩)
আমি কবিতা লিখি
জীবনের এলোমেলো শব্দাবলী আর
ক্ষয়ে যাওয়া স্মৃতিতে প্রথম প্রেমের পাঠ
টুকিটাকি জোড়া লাগিয়েই।
বার বার উলটে পালটে দেখি ঝেড়ে
যেন স্থির কষ্টরা ঝরে পড়ে ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


