somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘স্বেচ্ছামৃত্যু’র পক্ষে স্টিফেন হকিং

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই আশ্চর্য সুন্দর পৃথিবী ছেড়ে কেউই চলে যেতে চায় না। কিন্তু কখনো কখনো কারো কারো জীবনে এমন সময় বা পরিস্থিতির সৃষ্টি হয় যখন বেঁচে থাকাটাই অভিশাপ হয়ে দাঁড়ায়। সেই অভিশাপ থেকে তখন পরিত্রাণ পেতে চান কেউ কেউ। অর্থাৎ মৃত্যু। সেটা আত্মহত্যাই বটে। আর এ ধরনের আত্মহত্যায় সহায়তার প্রতিই সমর্থন জানিয়েছেন প্রখ্যাত ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী স্টিফেন হকিং।

মাত্র ২১ বছর বয়সে দূরারোগ্য মটর নিউরন রোগে আক্রান্ত হন হকিং। তাকে সাফ জানিয়ে দেয়া হয়েছিল, বড়জোর আর ২ থেকে ৩ বছর বাঁচতে পারেন।

কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যদ্বাণীকে ব্যর্থ করে দিয়ে তিনি দিব্যি বেঁচে রইলেন। বর্তমানে তিনি ৭১ বছর বয়স অতিক্রম করছেন। অবশ্য দীর্ঘসময় ধরেই হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি।

বিশ্বের জীবিতদের মধ্যে অন্যতম প্রধান বিজ্ঞানী হকিং মূলত তার ‘কৃষ্ণ গহ্বর’ (ব্ল্যাক হোল) তত্ত্ব এবং আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রিত গ্রন্থ ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ (অ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম) এর জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পান।

চলতি সপ্তায় তার কর্ম ও জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র মুক্তি উপলক্ষ্যে দেয়া বক্তব্যে হকিং বলেন, তিনি ব্যক্তির নিজের ইচ্ছায় মৃত্যুর অধিকারকে সমর্থন করেন। তবে তা শুধুমাত্র এমন পরিস্থিতিতেই যখন ওই ব্যক্তির মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই।

‘হকিং’ শিরোনামে প্রামাণ্যচিত্রটি ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বক্তব্য দেয়ার সময় হকিং স্মৃতিচারণ করে বলেন, একবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। এক সময় তার স্ত্রীকে বলা হয়েছিল, তিনি চাইলে লাইফ সাপোর্ট সরিয়ে নেয়া যেতে পারে। কিন্তু তার স্ত্রী সেটি করেননি কারণ সেটি তিনি চাননি।

হকিং বলেন, ‘আমি মনে করি যারা আরোগ্যের অতীত কোনো রোগে আক্রান্ত এবং জীবনধারণ তাদের জন্যে অসহনীয় হয়ে পড়ে সেক্ষেত্রে তাদের জীবন অবসানের সুযোগ দেয়া উচিৎ এবং যে বা যারা ওই রোগীর মৃত্যুতে সহায়তা করবেন তারা আইনের ঊর্ধ্বে থাকবেন।”

‘তবে এ ব্যাপারে অবশ্যই নিশ্চিত হতে হবে যে, ওই রোগী সত্যিকার অর্থেই তার জীবনের অবসান চান, এ ব্যাপারে তাকে কোনো চাপ সৃষ্টি করা হয়নি বা তাকে বাধ্য করা হচ্ছে না এবং তার অজ্ঞাতে বা অসম্মতিতে কিছু ঘটছে না, যেমনটি আমার ক্ষেত্রে ঘটেছিল।’

যুক্তরাজ্যে আত্মহত্যায় সহযোগিতা বেআইনি। আরোগ্যের অতীত রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রেও তার ইচ্ছাতে জীবন অবসানে সহযোগিতা করা যুক্তরাজ্যে অপরাধ হিসাবে গণ্য। এ বিষয়টি নিয়ে বিশ্বের অনেক দেশে বিতর্ক রয়েছে।

আত্মহত্যার অধিকারের পক্ষাবলম্বনকারীরা বলছে, মানুষ নিজে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম আর তাই তার মৃত্যুর সিদ্ধান্তটি সম্মানের সঙ্গে অনুমোদন করা উচিৎ।
কিন্তু এর বিরোধীরা বলছেন, এ বিষয়ে আইন সহজতর করা হলে সাধারণ মানুষ ঝুঁকিতে পড়বে।

সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে বিশেষ পরিস্থিতি বা ক্ষেত্রে যন্ত্রণাহীন মৃত্যু কিংবা আত্মহত্যায় সহযোগিতা বৈধ।

সূত্র: Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×