somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন আরেকবার ভাবি

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওরা এদিক ওদিক ঘুরছে, ইয়াবা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মেয়েদের দেখে শিস্ দিচ্ছে ওড়না ধরে টান দিচ্ছে, নোংরা দাঁত বের করে শয়তানি হাসি হাসছে...

ওদের যদি ধরে এনে চুলে আর্মি কাট দিয়ে, সাবান দিয়ে ডলে গোসল করিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করানোর পর কাউকে ডেকে এনে যদি বলা হয়, এরা বখাটে, লম্পট, ছিনতাইকারী-আমি জানি ঐ লোক জীবনেও তা বিশ্বাস করবে না।

আসলে মানুষের বেশভূষা পাল্টাতে পারে, মানুষটা খারাপ কাজে জড়িয়ে লোকের ক্ষতি করতে পারে, মাস শেষের মাইনে রাখা মানিব্যাগের জন্য পেটে ছুরি ঢোকাতে পারে, মেয়েদের কান ছিঁড়ে কানের দুল ছিনিয়ে নিতে পারে, এমনকি নিজের জন্মদাতা বাবা কিংবা মায়ের গায়েও হাত তুলতে পারে মাদকের আবশ্যকীয় চাহিদা মেটাতে।

## আমরা আদর্শ সমাজের স্বপ্ন দেখি। এ সমাজে কোন অন্যায় নেই। সবার অধিকার সমান; অধিকার কেড়ে নেওয়ার মত কাউকে খুঁজে পাওয়া যাবে না সেখানে। এখানে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কাউকে ঘণ্টার পর ঘণ্টা অনশন করতে হয়না। ইভ্ টিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন করতে হয়না। এ সমাজে ৭০ বছর বয়স্ক লোককে তপ্ত রোদের মধ্যে রিকশা অথবা ঠেলাগাড়ি টানতে না পারলেও টানতে হয়না।

তাছাড়া এ সমাজে উপরের বখাটেরা নিয়মিত সাবান দিয়ে ডলে গোসল করে, মাথায় তেল দিয়ে চুল বাম দিক থেকে ডান দিকে ভাজ করে। বৃদ্ধ মানুষকে গাড়িতে সিট ছেড়ে দিয়ে বসতে দেয়। দেশ ও জাতির মঙ্গলের জন্য নতুন নতুন পন্থা আবিষ্কারের প্রতিযোগিতায় মত্ত থাকে। তারা মাদকের সংজ্ঞা জানেনা...

## অ্যাকচুয়ালি আমাদের সমাজটাই মূলত দায়ী তাদেরকে মাদকের দিকে ঠেলে দিতে। ভালোবাসার বদলে অবহেলা, গালমন্দ করে। অপরাধের সাথে সাথে অপরাধীকেও ঘৃণা করে।

ব্যাপারটা মূলত শুরু হয় পারিবারিক জীবন থেকে। পারিবারিক বন্ধন যখন ঢিলে হয়ে যায়; ভাইবোন, বাবা, মায়ের মাঝে তখন ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে। ছেলেমেয়েদের তখন মাদক তার কাল চাদরে আস্তে করে জড়িয়ে নেয়। আর যারা পথশিশু, ঘরবাড়ি নেই, সমাজে তারা মারাত্মকভাবে অবহেলিত ও ঘৃণার পাত্র। তারা এই দেশের নাগরিক হয়েও নাগরিকের ছিটেফোঁটা অধিকারটুকু পায়না। উল্টো হাঁটতে বসতে মার খেতে হয়। টাকা জমিয়ে ছোট ছোট ইচ্ছেগুলো অনেক কষ্টে পূরণ করতে হয়।

## আমাদের সমাজটা যেদিন আদর্শ সমাজে পরিণত হবে না, সেদিন কিন্তু এই কথাগুলো সতীদাহ প্রথার মত দুঃখময় অতীত হয়ে যাবে। আমরা অবশ্যই আদর্শ সমাজের স্বপ্ন দেখব। প্রতিবার স্বপ্ন ভেঙ্গে জেগে উঠে একটু একটু করে সমাজটা গড়ে তুলব।

তার আগে আমরা আমাদের ঘরের উঠতি বয়সের মানুষটার প্রতি আরেকটু বেশি যত্নবান হব। তার সাথে বুদ্ধি করে কথা বলে দুনিয়ার তাবত বিষয় মাথায় ঢুকিয়ে দিব।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×