নিলয়ন্ত!
আজকাল তোমাকে খুব আড়ষ্ট লাগে।
মৃয়মান থাকো তুমি। একাকীত্বের
চিন্তায় তুমি কি মগ্ন? সন্ধ্যের
শহুরে ল্যাম্পগুলো তুমি দেখো না
আর। শুনেছি ওতে তোমার
এ্যলার্জি আছে! তোমার ঐ এক কথা:
'নিজের ঘরে বাতি জ্বালাবার
সাধ্যি যদি না তৈয়ার
করতে পারি তবে কেন আর মিথ্যের
শহুরে ঝিকিঝিকি আলোর
স্রোতে গাঁ ভাসাবো...' তোমার ঘর-
দোর খুব বদ্ধ করে রাখো কেন?
তোমার কৃপা হয়... মনের ঘরে খিল
এঁটে দিও না। আমি সন্ধ্যে প্রদ্বীপ জ্বালাতে আসব খুব শিঘ্রী। প্রিয়তা'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


