বড় অন্যায়ভাবে বেঁচে আছি মা
-মহিদুল
বড় অন্যায়ভাবে বেঁচে আছি মা।
বড় চরিত্রহীন ভাবে বেঁচে আছি মা..
এই কোলাহলের শহরে,
রাজনীতির ঘোরাটোপে।
বড় কষ্টে আছি মা।
তোকে ছাড়া এই দূরের দেশে।
বড় অন্যায় করেছিস মা আমাকে জন্মিয়ে,তোকে ভালবাসতে পারিনি বলে।
অন্যায় মাফ করলে মা।
তোর কোলে আবার যাব..
তোকে আবার কষ্ট দিব..
তোর হাতের চড় খাব..
রাস্তার ধূলি তোর গাঁয়ে লেপে দেব...
তোর ছেড়া আঁচল টেনে ধরব..
দূর্গন্ধ ঘামে মুছে নেব কুৎসিত মুখ...
হলুদ দাঁতের হাসি দিব...
তোর কোলে আবার মাথা দিব...
ক্ষমা করবি মা! ক্ষমা করবি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


