'ভালবাসা'র নামে প্রেম সেল করি;
এই--, দেহাবয়ব; বাঁকাচোখ
কিংবা লাল ঠোঁট।
যৌনতাহীন আলিঙ্গণে প্রেম সেল করি;
মুঠোফোনের দুপাশে ফুসফাস
কিংবা পার্ক বেঞ্চের মৃদু আওয়াজ।
ভালবাসার নামে সুঘ্রাণ বিকোয় পথে ঘটে;
খোলাকেশে হুড ছাড়া রিক্সায়,
কিংবা চোর ছ্যাচড়দের রাতের লিপ্সায়
অথবা কাঠতি বিজ্ঞাপনে লোকমুখে রটে।
ভালবাসার নামে অদেখা চাঁদহীন
রাতকেও আলোকিত করি;
জাগিয়ে তুলি শরীরবৃত্তীয় প্রক্রিয়া দ্রোহের টানে,
কাঁচা শরীরে বিশ্রী মাংসের স্বাদ নিই ব্যাঘ্র হরিণের মত,
ক্রমশ গরম জল ঢালি-
নিস্তেজ হয়ে আঁকড়ে থাকি।
ভালবাসার নামে প্রেম সেল করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


