২০০২ এর কথা। ক্লাস নাইনে.. একটা উঠতি ছেলের মধ্যে যে গুণগুলী থাকার কথা আমারো ছিল। কারো সাথে গল্প কিংবা খুঁতখুঁত করে কাছে যাওয়া আসার ব্যাপার
ঘটত।
ফেব্রুয়ারীর কথা। ভাষা দিবসের আগে আরেকটা ফুলের দিবস আসে। অনেক বন্ধুরা আশায় বুক ফুলে থাকে কেউ একজন ফুল দিবে।
বন্ধু বান্ধবীদের মধ্যে একটা অন্যরকম বনিবনা থাকে...এ শিউলিকে..ও মলিকে.. রিচি পলাশকে মনে মনে ইষ্টু!! তবে কেউ কাউকে বলতে পারত না আবার কেউ কেউ বলত। আর আমি কেবল তফাতে থাকতাম উক্ত ছবির মত। বুকে সাহস না থাকলেও ঠেইলা দিত বন্ধুরা।
এইভাবে প্রতি মাসে এক দুইবার করে ঠেলা গুঁতো খেতে হতো। অবশ্য অন্যরাও টুকটাক খেতো।
কোন মত সেই বছর পার করি আমরা সবাই..এর মধ্যে দু একটা জুটি হয়ে গেছে! যার জন্য বাদাম, পিয়াজু, জিলাপি খেতে পেতাম বিনে পয়সায় ওই জুটিগুলোর কল্যাণে। তাও ছিলাম তফাতে...কোন জুটি বাঁধতে পারিনি।
ক্লাস টেনে উঠেই কোথ্থুকে যেন একটা নতুন মুখ দেখি। আবার আমার পিঠের দিকে এমন ঠেলালেলি 'তুই যা! এইটা তোর! তুই পারবি! আমার তো পা সুপারগ্লুর মত আটকায়। মাজা বাঁকা হয় ওদের শক্তিতে..পিঠের দু একজায়গায় চামড়ার উপরের ময়লা উঠে যায় আর কি। আমার আর যাওয়া হয়না। বলদার মত বুকে ফু দিয়েও কিছু হয়না। ফু দিতে গিয়ে সাদা শার্ট উচালে বুকে বেশ কয়েকটা লোমশ গজানো ও বড় হচ্ছে ভেবেও কিছু হয়না।
শেষতক কোন এক টিফিনে অনেক ঠেলা খাওয়ার পর হাজির হয়ে কি কইলাম জানিনা। কইতে পারছি 'তুমার খাতাটা দাও' কোন কথা ছাড়া খাতা পেয়ে দে দৌড়। একটানে ক্লাসরুমের ভেতরে...খাতার একটা কথা মনে আছে 'ANY'
খাতাটা আমার এক বন্ধু নিল। ভাবলাম ঝামেলাটা অন্যের হাত দিয়েই পৌছানো ভাল।
এর দুই মাস পরে দেখি আমার ওই বন্ধু-বান্ধবী নতুন জুটি। ব্যস টিফিনে খাওয়া আরো জমে গেল।
আমার অনুভূতি তোলাই থাকল।
এস.এস.সি দিয়ে যখন মাধ্যমিকে ততদিন চতুর হয়েছি কিন্তু জুটিভুক্ত হয় নাই। কলেজে আলাদা ভাব। একটু আধটু কথা বলতে পারি। প্রপোজের বেলায় ঠান ঠান অবস্থা। আবারো আগের কিছু বন্ধু আর নতুন কিছু বন্ধুর গলদঘর্মে আমি সুপারগ্লুর মত আটকে যাই। বুক কাঠ হয়। কথা আসে না মুখে। তুলে ধরতে পারিনা।
সেবার তো 'লাভলি'র সাথে কত মাঠঘাট হাটাহাটি করার শক্তি পায়...কিন্তু আসল কথা কইতে যেতে পারিনা। এবার তো নিজের সাথে নিজের ঠেলাঠেলি।
কালক্ষেপনে অন্যরা সুযোগ নেয়। আর আমি সেই সুপারগ্লুর আটকানো পিলার।
তারপর থেকে আমি অনেকের পিঠে ঠেলামারি তোরা যা। "আমি যাব না! যাব না! যাব নাহ।"
'আমি যাব না; যাব না! যাব নাহ!!'
. ..মহিদুল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।