'লিমেরিক-শিক্ষাঙ্গণ' -মহিদুল
।। ১।।
'হাই স্কুলের চত্বরে আসমা আর মিলন,
গণিত কিংবা ইংরেজি নয় চলত প্রেমের কাব্য অনুশীলন,
টিফিন পিরিয়ডে উঠত মুখে ভাজা পোড়া,
বেল বাজলেই ক্লাসে দিতে হত পড়া,
ঐ দেখেই কেটেছে আমি ও আমাদের জীবন'
।। ২।।
'স্বপ্ন ছোঁয়া দিন পাবো; পার হয়ে ঢুকে যাবো কলেজ গেটে,
ক্লাস ছেড়ে; ভাব দেখাতাম বারান্দায় হেটে,
চেয়ে চেয়ে দেখতাম ঐ যায় কাকলী,
নরম নরম ভাবে ছিল লাভলী,
সব বালাই ছেড়ে কনফার্ম হয়েছি আমিও যাবো ডেটে'
।। ৩।।
'সহাস্য বদনে রঙ-বেরঙের মুখ রাজশাহীর বড় ক্যাম্পাসে;
প্রথম পরিচয়ে; কয় না'ক কথা কেউ মুচকি মুচকি হাসে,
নজরে ফেলি মিতা, সাথী ও নুপূরে,
ভাতঘুম ছেড়ে অনেকবার ছুটেছি ভর দুপুরে,
কেটেছে সারাবেলা হাসিখুশি আর অবশেষে ক্রাশে'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


