প্রথমে সামুতে আমাকে লেখার সুযোগ করে দেওয়ার জন্য সামু টিম কে আন্তরিক ধন্যবাদ। এরপর জনপ্রিয় এই ব্লগ সাইটের সকল ব্লগার, বিজিটর, বিজ্ঞাপনদাতা, মডারেটর সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা। নিছক মনের টানেই সামুতে আমার একাউন্ট খোলা। আর এটা আমার সামুর মতো কোন জনপ্রিয় ব্লগ সাইটে প্রথম লেখা। সামু কতৃপক্ষের এক সপ্তাহ পর্যবেক্ষণের নোটিশ দেখে প্রথমে আমি একটু চিন্তিত হয়ে গেলাম। সত্যি বলতে ব্লগ লেখার লোভ টাও সামলাতে পারছিনা। আবার গুরুত্বপূর্ণ শিরোনাম ও পাচ্ছিলাম না। তার পরও চেষ্টা করেছি কিছু লিখতে জানিনা কেমন হবে...। আর লেখার পর সেটা সামু কতৃপক্ষের মনমতো হয়ে ব্লগে স্থান পাবে কিনা। আমি আজকে যে শিরোনামটা লিখছি তা হলো- সত্যায়িত নিয়ে ছেলেখেলা !

তাই এই বিরক্তকর পরিস্তিতি এড়াতে কিছু মানুষ নিজেই গেজেটেড অফিসার হয়ে যায়। কথায় আছে টাকায় বাঘের দুধ ও মিলে। আর এই টাকার বিনিময়ে কিছু ব্যবসায়ী এই সব গজেটেড অফিসার দের সিল তৈরী করে দেয়। অনেক রাবার স্ট্যাম্পের দোকান তো এগুলো তৈরী করাই পাওয়া যায়। অবশ্য তাদের দোষ আমি দিই না। কারন তারা ব্যাবসার জন্য বসেছে। আর আমার মতো লোকেরা এই গুলো না নিয়েও পারেনা। কারন চাকরির আবেদন করার জন্য এই কাজটাই হচ্ছে সবচেয়ে ঝামেলার এবং সময়সাপেক্ষ। তার পর আবার অফিসারদের মনে কষ্ট আর অমুক তমুক কথার ঝাড়ি তো আছেই। তাই আমার যে প্রস্তাব তা হলো সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত করবে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান। চারিত্রিক সনদপত্র দিবে ইউপি/পৌরসভা চেয়্যারম্যন/মেয়র। কারন আমার সম্পর্কে এরাই সবচেয়ে ভালো জানে।
তাই সরকার ও সংশ্লিষ্টদের উচিত প্রথম শ্রেণীর গেজেটেড কতৃক সত্যায়িত নিয়ে এমন ছেলেখেলা না করে অতিসত্তর নতুন কোন নিয়ম বের করা।
সকলকে ধন্যবাদ ......
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




