somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দস্যি মেয়ে।

১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্ট্রেলিয়ার ‘দস্যি মেয়ে’ জেসিকা ওয়াটসনকে বীর আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি জেসিকাকে দেশের তরুণ-তরুণীদের জন্য অনুকরণীয় আদর্শ বলে অভিহিত করেছেন। সবচেয়ে কম বয়সে সমুদ্রপথে বিশ্বভ্রমণ করায় জেসিকার ভূয়সী প্রশংসা করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। তারা বলেছে, জেসিকা এ অভিযানের মাধ্যমে সবার মন জয় করেছে।
প্রধানমন্ত্রী কেভিন রাড জেসিকার উদ্দেশে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সব তরুণের কাছে তুমি এখন বীর। তুমি অস্ট্রেলিয়ার মেয়েদের কাছেও বীর। তুমি আমাদের গর্বিত করেছ। এ দিনটি আমাদের জন্য অসাধারণ।’ গত শনিবার সিডনি অপেরা হাউসে বসে কেভিন রাড এসব কথা বলেন। জেসিকা সাত মাসের সমুদ্র অভিযান শেষে সিডনি অপেরা হাউসেই যায়।
প্রধানমন্ত্রীর প্রশংসার জবাবে জেসিকা বলেছে, ‘আমি নিজেকে বীর বলে মনে করি না, আমি সাধারণ একটি মেয়ে।’ সে বলে, ‘বিস্ময়কর কিছু অর্জনের জন্য বিশেষ কোনো ব্যক্তিত্বের দরকার হয় না। এ জন্য চাই শুধু স্বপ্ন। আর এ স্বপ্নে বিশ্বাস করে কঠোর পরিশ্রম করতে হবে। আমার মনে হয় আমি প্রমাণ করতে পেরেছি, হূদয়ে কিছু ধারণ করলে সেটি বাস্তবায়ন করা সম্ভব।’
দ্য সানডে টেলিগ্রাফ গতকাল রোববার প্রথম পৃষ্ঠায় শিরোনাম করেছে, ‘তুমি সত্যিই সুন্দর। তুমি সিডনি পোতাশ্রয়ে পাল তুলেছ, আমাদের হূদয়ে ঝড় তুলেছ।’
দ্য সান হেরাল্ড সাহসী জেসিকার প্রশংসা করে বলেছে, ২১০ দিন সমুদ্রে কাটিয়ে সে ৩৩ ফুট লম্বা ইয়টটি নিয়ে বাড়ি ফিরে আসার পর ‘দেশ প্রেরণার ঢেউয়ে দুলছে’।
জেসিকার ম্যানেজার অ্যান্ড্রু ফ্রেজার জানান, সে এখন স্কুলে যেতে চায়। গাড়ি চালানোও শিখতে চায় সে। এখন থেকে তার জীবনটা হবে অন্য রকম। তিনি বলেন, ‘জেসিকা এখন থেকে খুবই ব্যস্ত জীবন কাটাবে। সাগর থেকে ফিরে আসার পর তার দুনিয়াটাই পাল্টে গেছে। সে এখন সামনের দিকে এগোতে চায়।’ তিনি জানান, কাল মঙ্গলবার জেসিকা ১৭ বছরে পা দেবে।
সমুদ্রে ২৩ হাজার নটিক্যাল মাইল পাড়ি দিয়ে জেসিকা শনিবার সিডনি পোতাশ্রয়ে নোঙর করে। সবচেয়ে কম বয়সে একা সমুদ্র পাড়ি দিয়ে বিশ্বভ্রমণ করা প্রথম মানুষ এখন সে। গত বছরের ১৮ অক্টোবর জেসিকা তার অভিযান শুরু করে। এএফপি।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×