somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লজ্জার অনুভূতি? সেও তো এখন ভোঁতা হতে চলেছে।

০২ রা মে, ২০১৭ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় উল্লেখ আছে, ‘যাহাতে মনুষ্যত্বের অপমান হয় তাহা কখনোই উন্নতির পথ হইতে পারে না’। আরেক কবি বলেছেন ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় কবে’। জন্মের অনিবার্য পরিণতি মৃত্যু। কারও সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণীই শতভাগ নির্ভুলভাবে বলা যায়, সেটা হল-আপনি মারা যাবেন। তারপরও কারও মৃত্যু সংবাদ শুনলে আমরা দুঃখ পাই, ব্যথিত হই। একজন মানুষ এই বিশাল পৃথিবীর জনারণ্যে মিশেছিলেন, কিন্তু এখন আর নেই। মৃত্যু তাকে ছিনিয়ে নিয়ে গেছে। তার এই না থাকা কোথাও কোনো শূন্যতা প্রকৃত অর্থে তৈরি করে না, অথচ কারও না থাকার খবর শুনে আমাদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়, আমরা বেদনা বোধ করি। তবে আজকাল এতো বেশি মানুষের অস্বাভাবিক মৃত্যুর খবর আমরা শুনছি যে আমাদের মধ্যে মৃত্যু শোকের কাতরতা আর সেভাবে কাজ করছে না। ‘আমরা অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর’।



আমরাও বোধ হয় পাথর মানুষে পরিণত হতে চলেছি। অস্বাভাবিকভাবে মৃত্যু হবে- এটাও যেনো একটি অবধারিত সত্য হিসেবেই প্রতিষ্ঠিত হতে চলেছে। তাই নির্মল সেনের মতো এখন আর কোনো সাংবাদিক ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ বলে আর্তি জানিয়ে কলাম লেখেন না। এমনকি আস্থাহীনতা এতোটাই প্রবল হয়েছে যে, ঘাতক চক্রের হাতে নির্মমভাবে খুন হওয়া সন্তানের পিতা ও পুত্র হত্যার বিচার চান না। যার প্রমাণ ২০১৫ সালের ৩১ অক্টোবর নিহত দ্বীপনের পিতা আবুল কাসেম ফজলুল হকের আর্তনাদ। তিনি বলেছেন, হত্যাকারীদের শুভবুদ্ধির উদয় হোক। কারণ তিনি জানেন, হত্যার বিচার চাওয়ার কোনো মূল্য নেই। কেউ খুন হবেন, খুনিরা ধরাছোঁয়ার বাইরে থাকবে, বিচার হওয়া তো দূরের কথা, একদিন সবকিছু আমরা ভুলে যাবো। এমনটাই এখন আমাদের দেশে হচ্ছে।


সর্বশেষ আমাদের পাথর অনুভুতিকে আরো বেশী শান দিয়ে পাথর বানানোর পথে আরো এক দাপ এগিয়ে দিয়ে গেলেন শ্রীপুরের হযরত আলী ও তার শিশুকন্যা। গরিব হযরত আলী এই সমাজে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলেন। চেয়েছিলেন কন্যাশিশুর নিরাপত্তা। কিন্তু সমাজপতি, পুলিশ—সবাই তাঁকে হতাশ করেছে। বাবা-মেয়েকে ঠেলে দিয়েছে মৃত্যুর মুখে। একে আত্মহত্যা বলব, নাকি হত্যা?
বিচার না পেয়ে মেয়েকে নিয়ে জীবন দিয়ে সমাজ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতি চরম ঘৃণা প্রকাশ করে গেলেন হযরত আলী। একই সঙ্গে চরমতম উপায়ে জানিয়ে দিলেন, বিচার পাননি তিনি। আত্মহত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি প্রতিবাদের ভাষাও হতে পারে না। কিন্তু এই আত্মহত্যার মধ্যে আমাদের জন্য একটি অপ্রিয় বার্তা তো লুকিয়ে আছেই। আমাদের সমাজে বিদ্যমান প্রকট বিচারহীনতার বার্তা।
হযরত আলীর স্ত্রী হালিমাকে সমবেদনা জানাতে গতকাল সোমবার শ্রীপুরে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সেখানে গিয়ে তিনিও স্বীকার করেন, বাবা-মেয়ের আত্মহত্যার জন্য দায়ী বিচারহীনতার সংস্কৃতি। তিনি মন্তব্য করেছেন, এই ঘটনার মাধ্যমে হযরত আলী আমাদের চরম লজ্জা দিয়ে গেছেন।
লজ্জার অনুভূতি? সেও তো এখন ভোঁতা হতে চলেছে।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৭ বিকাল ৫:০১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×