somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিজড়া একটি সামাজিক সমস্যা।

১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ বলে কোনও স্বীকৃতি নেই। প্রকৃতিগতভাবে মানুষ নারী ও পুরুষ এ দুই শ্রেণিতে বিভক্ত। তবে হরমনজনিত ত্রুটির কারণে কাউকে কাউকে উভয়লিঙ্গ অর্থাৎ না-পুরুষ বা না-নারীর মতো দেখায়। এরা কেউ নারী অথবা পুরুষ। কারুর চেহারা-সুরত, আচরণ ও কণ্ঠস্বরে পুরুষ বা নারীর লক্ষণ দেখা যায়। এটা শারীরিক ত্রুটি। চিকিৎসা করালে সেরে যেতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বদৌলতে এই ধরনের নারী পুরুষে অথবা পুরুষ নারীতে রূপান্তরিত হতে পারেন। তবে এ চিকিৎসা বেশ ব্যয়বহুল।
উল্লেখ্য, হিজড়া বা তৃতীয়লিঙ্গের মানুষ বলে কোনও কমিউনিটি সৃষ্টি উদ্দেশ্যমূলক। এরা নিজেরা যেমন ভিক্ষা করেন, অন্যরাও এদের দিয়ে ভিক্ষা করান। এটা সামাজিক অপরাধ। এদের অনেকে দল পাকিয়ে চাঁদাবাজি করেন। বাসাবাড়িতেও এরা প্রায়শ চড়াও হন। শিশু অপহরণের মতো অপরাধেও এদের কেউ কেউ জড়িত বলে অভিযোগ রয়েছে।


কারুর ঘরে এমন শিশুসন্তান জন্মালে অবহেলা বা ঘৃণা করা অন্যায়। অন্য স্বাভাবিক শিশুর মতোই এদেরও প্রতিপালন করতে হবে। আদর-যত্ন নিতে হবে। এরা লেখাপড়া শিখে নিজেরা যেমন প্রতিষ্ঠিত হতে পারেন, তেমনই সমাজেও অনেক বড় অবদান রাখতে পারেন। এমন দৃষ্টান্ত অনেক রয়েছে সমাজে। এরা কেউ বিজ্ঞানী, সমাজসেবক, শিক্ষাবিদ, সাংবাদিক, ভালো চিকিৎসকও হতে পারেন। যোগ্যতা অর্জন করে সরকারি চাকরি করতেও এদের অসুবিধে নেই। কেন তাঁরা অন্যের গলগ্রহ হয়ে থাকবেন? জন্মগত ত্রুটি বা শারীরিক সমস্যা ঘৃণা বা উপেক্ষার বিষয় হতে পারে না।
কথিত হিজড়ারা সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজি করতে পারলে সামাজসেবামূলক কর্মকা- চালাতে বাধা কোথায়? এরা পাড়া-মহল্লায়, যানবাহনে চাঁদাবাজিসহ অসংলগ্ন আচরণ বা নোংরামো করেন কেন? আসলে এদের শারীরিক গঠনগত কিছু সমস্যা থাকলেও এরা এ সমাজেরই মানুষ। এদের প্রতি আমাদের সামাজিক ও রাষ্ট্রের যেমন দায়-দায়িত্ব আছে; তেমনই এদেরও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সমাজ ও রাষ্ট্র এদের প্রতি প্রয়োজনীয় দায়িত্ব পালন করে না বলেই এরা বিপথে ধাবিত হতে বাধ্য হয়।
।


এরা হতাশাগ্রস্ত হয়ে ঘর ছেড়ে না পালিয়ে পরিবারের সঙ্গে থেকে উপযুক্ত চিকিৎসাসহ পড়ালেখা শিখে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা অবশ্যই করতে পারেন। পরিবার, মা-বাবা, সমাজ ও রাষ্ট্রকেও এদের প্রতি সহানুভূতিশীল হয়ে সবরকম সহায়তা দিতে হবে। আমাদের সবার স্নেহ-ভালোবাসা ও কর্তব্যপরায়ণতার ছোঁয়ায় ছন্নছাড়া ও উচ্ছন্নে যাওয়া হিজড়া বলে চিহ্নিত মানুষদের সবাই না হোক, অনেকে সমাজ ও দেশের এসেটে রূপান্তরিত হতে পারেন। শুধু আমাদের দৃষ্টিভঙ্গি আর মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আসুন, আমরা হিজড়াদের সম্পর্কে হীনম্মন্য না হয়ে ঔদার্যপূর্ণ ও সহমর্মিতার হাত বাড়াই
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৪৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×