এমনিতে একটি মেয়ের সাথে আর একটি মেয়ের কোন শত্রুতা থাকে না । তার মানে তারা জন্মগতভাবে শত্রুতা নিয়ে জন্মায় না । পাশাপাশি বা একই এলাকায় থাকা সত্বেও তাদের মধ্যে ততক্ষন পর্যন্ত শত্রুতা জন্মায় না যতক্ষন পর্যন্ত না তাদের মধ্যে পারস্পারিক হিংসাবোধ জাগ্রত না হয় । আর যখন তাদের মধ্যে হিংসা কাজ করে তখন থেকে একজন আর একজনের চরম শত্রুতে পরিনত হয় । এরমধ্যে যে উদার মনের থাকে তার তখন অনেক বিপদের আশংকা থাকে যদি অন্যজন কুটিল মন মানসিকতার হয় । সে উদাহরন পাই আমরা বিভিন্ন পরিবারের জটিলতা দেখে । যেমন স্বামী, শ্বাশুরী, ননদ মিলে পুত্রবধুকে নির্যাতন করা ।
হিংসার কারনগুলো নিম্নরুপ : কেউ যদি দুজন নারীর একজনকে ভাল বলে আর একজন ভাবে আমাকে মনে হয় অপমান করার জন্য বলছে বা আমি ছোট হয়ে গেলাম । একজন একটু সাজলে আর একজন তার দিগুন সাজতে চেষ্টা করে যেন তাকে তার চেয়ে ভাল বলে সবাই । কিন্তূ তার পরেও যদি অপরজনকে কেউ ভাল বলে তবেই সমস্যা কারন এত সাজার পরেও কেন তাকে সবাই ভাল বলে না । এদের মধ্যে তুলনামূলক যে একটু উদার মনের সে যদি কোন দরকারে অপর জনের কাছে যায় তবে তাকে হতে হয় নানা উপায়ে নাজেহাল । কারন সে তার গুনের কাছে প্রতিনিয়ত এমনিতেই নাজেহাল । সে যদি তার কাছে একটি বই চায় তবে সে বলবে আমার পড়া আছে আসলে তার অন্য পরীক্ষা তবুও তাকে বইটি দিবে না । বাইরে যেতে হবে দুজনের একজন বলবে আমি যাব না ওর সাথে কারন ওকে সবাই ওর গুনের কারনে ভাল বলে অন্যজন সেজেগুজে গেলেও তাকে কেও কিছু বলে না । মানুষের কাছে থেকে প্রশংসা অর্জন করে নিতে হয় সেটা সে বুঝতেই পারে না । সে মনে করে জোর করেই সবকিছু পাওয়া যায় । শুধু চেহারা সুন্দর হলেই মানুষ প্রশংসা করে না । চেহারার সাথে আচার ব্যবহার ও ভাল হতে হয় । সব মানুষের সাথে ভাল ব্যবহার করতে হয় । একজনকে সবাই ভাল বলে তাই তার সাথে আমি খারাপ ব্যবহার করলে কি মানুষ আমাকে ভাল বলবে ? তাকে যে কারনে সবাই ভাল বলে সেই কারন খুজে বের করে নিজেরও সেই কাজ গুলো করা উচিত । আর ভাল কাজ করার পর ও যদি কেও ভাল না বলে তাতেও মন খারাপ বা কারো সাথে খারাপ আচরন করার দরকার নেই । কারন লাভ বা প্রতিদানের আশায় কোন কিছু দান করতে হয় না ।
অন্য মেয়ের প্রতি শ্রদ্ধা, সহিষ্ণুতা, ভালবাসা আর নিজের প্রতি আস্থা না থাকার ফলে মেয়েরা মেয়েদের শত্রুতে পরিনত হয়
অনেক দিন ব্লগে আসতে পারি না ল্যান এ ইন্টারনেট নেই বলে । টাকা দিয়ে মোবাইলে নেট চালাব তাও নিতে পারি না অপারেটরদের শর্তের জালাতে 1 জিবি ডাটা দিবে তাও আবার ভ্যাটসহ 345 টাকা .। বাদবাকি প্যাকেজগুলো দিয়ে আবার মোবাইলে ছাড়া পিসিতে চালানো যায়না আবার মোবাইলে চালাতেও হিসেব করে চালাতে হয় কখন প্যাকেজ শেষ হয়ে কলিজাতে আঘাত করে তার মানে মূল একাউন্টের টাকা না বলে কেটে নেওয়া ইত্যাদি শর্ত । নেটের দাম নাকি কমাবে অথচ এখন পর্যন্ত এ বিষয়ে কোন সারা শব্দ পাই না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




