somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখপাখির সুখগল্প

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মহারানী ভিক্টোরিয়ার নাতনি! জলদি উঠে পরুন! ৭টা বাজে! আপনার ক্লাস আছে!" গালে টোকা দিতে দিতে ফাজিলটা ডাকতে লাগল। উফফ! একদিন ক্লাসে না গেলে কি হয়! এই ফাজিল প্রতিদিন সকালের ঘুমটার বারোটা বাজাবে! গালে টোকা দিলে যে বিরক্ত হই এটা জেনেও এই বিশ্রি কাজটা তার করাই লাগবে। কেনো যে এটাকে বিয়ে করেছিলাম!

ধ্রুবর সাথে বিয়েটা হয়ে যায় ঘোরের ভেতরে। দু'জন দু'জনকে পছন্দ করতাম আগে থেকেই। তারপর দুই ফ্যামিলি বিয়েটাই করিয়ে দিল! এই ফাজিল বিয়ের দিনও ফাজলামো করেছিল। আমার কাজিনরা যখন মুখের কাছে আয়না ধরে ধ্রুবকে জিজ্ঞেস করে," ভাইয়া! কি দেখা যায় আয়নাতে?" তার উত্তর," ওমা! এইটা কে! সার্কাসের জোকার নাকি! মুখে এত পাউডার, রং মাখা কেনো! আমার বউ কই! " তার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। আমি কটমট করে তার দিকে তাকিয়ে বললাম," আমি সার্কাসের জোকার? বিয়ে করলা ক্যান তাহলে?" এই ফাজিল অতগুলো লোকজনের মাঝে গাল টেনে দিয়ে বলে," আমার বউ না সাজলে বেশি সুন্দর!" পুরো ফাজিল একটা!

এই গাধার বড় সমস্যা সে কিছুই মনে রাখতে পারে না। এই যে আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী সে দিব্যি ভুলে বসে আছে। থাকুক ভুলে! আজ রাতের মাঝে যদি মনে না পড়ে খবর আছে তার। কথাই বলব না এক সপ্তাহ। " ম্যাডাম! আপনার হল? আমি বের হব! তাড়াতাড়ি সাজুগুজুটা করেন। আমার শ্বশুরমহাশয় আমার বস না। লেট করলে চাকরি নট করে দিবে।"" চাকরি নট হলে নট! আমি ক্লাসে যাব না আজ। তুমি যাও অফিসে। আমি মার ওখানে যাবো। কাজ আছে।"
" ঘটনা কি? হঠাৎ আম্মুর ওখানে? আমার আম্মুর সাথে সাথে ষড়যন্ত্র করবে নাকি?"
" হু। তোমার দ্বিতীয় বিয়ে দিবো। পেপারে নিউজ আসবে মা-বউয়ের ষড়যন্ত্রে দ্বিতীয় বিবাহ করিল পুত্র। ফেমাস হয়ে যাবে। ভালো না?"
বিশাল একটা হাসি দিয়ে বলল," খারাপ না। কিন্তু এক বউ নিয়েই বাচি না, দুইটা হলে আমার পাগলাগারদে সিট বুকিং দেওয়াটা ফরয কাজ হয়ে যাবে। যাই হোক। আমি গেলাম। সাবধানে যেয়ো।"
" আচ্ছা বাবা। যাও। সাবধানেই যাবো।"

যাওয়ার আগেও মনে পড়ল না। এই গাধা নিয়েই সংসার করতে হয়। কি আর বলব! প্রেম করার টাইমেও দেখা যেত নির্দিষ্ট সময়েরও ২ ঘন্টা পর আসত। তাও আসত ২টা গলে যাওয়া আইসক্রিম নিয়ে। খাওয়ার সময় বলত," এহ হে! আইসক্রিম ভালো না। ফেলে দাও। খাওয়া লাগবে না।" নিজেই ফেলে দিতো টান দিয়ে। এই ছেলের কাজ খালি আমার গাল ধরে টানাটানি করা। কথা নাই বার্তা নাই ধুম করে গাল টেনে দিবে। ওর সাথে কোথাও গেলে পরিচয় করিয়ে দিবে এভাবে," আমি কৃষ্ণ, উনি রাধা! তার হাতে দড়ি, যেটা আমার গলায় বাধা!" এমনই ফাজিল সে!

সন্ধ্যায় বাসায় ফিরে দেখি দরজা খোলা। এত আগে তো ওর আসার কথা না। ঘরে ঢুকতেই দেখি পুরো বাসা মোমবাতি দিয়ে সাজানো, ঠিক তখনি পেলাম খাবার পুড়ে যাওয়ার গন্ধ। টাড়াতাড়ি রান্নাঘরে যেয়ে দেখি ফাজিলটা গ্রিল বানাতে যেয়ে পুরো মাংসই জ্বালিয়ে দিয়েছে! ধোঁয়া দিয়ে অন্ধকার করে ফেলছে। তার দিকে তাকাতেই মুখ কাচুমাচু করে বলে উঠল," হ্যাপি ম্যারেজ ডে। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তাই ভাবছিলাম নিজে রান্না করে খাওয়াবো। দেখ না! মুরগিটা যে আমার হাতে রান্না হওয়ার চেয়ে আগুনে পুড়ে আত্নহত্যা করবে তা বুঝতে পারি নি। সরি…" আমি আর কি বলব! হেসে দিলাম। সেও হাসি দিয়ে জড়িয়ে ধরে বলল," আপনার ফাজিল এত গাধা না ম্যাডাম। নিজেদের সুখময় বিয়ের দিনটা ভুলে যাবো? আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আই লাভ ইউ। এটার পর আর কোন কথা থাকে না। বুঝলেন ম্যাডাম?"
" বুঝলাম ফাজিল!" হেসে দিলাম। এই ফাজিলটাকে নিয়ে আমার ছোট্ট সংসারটা সত্যি অনেক সুখের… ধূর! কখনই এই ফাজিলটার বারোটা বাজাতে পারি না! আগেই কিভাবে যেন টের পেয়ে যায়!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×