somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ কেউ কাঁদে নীরবে নিভৃতে........................................

৩০ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ৭ দিন রোকেয়া মানে আমার হেল্পিং হ্যান্ড বুয়া আসে নাই। অনেকবার ফোন দিলাম কিন্তু ফোন আনরিচেবল বলছে। কাজের একটু অসুবিধা হচ্ছে। কিন্তু একদম অচল হয়ে আছি তা নয়। ছুটির দিনে জমানো কাজ গুলো করে ফেললাম।

৮ দিনের মাথায় মানে রোকেয়ার আগমন । জানতে চাইলাম অসুখ হয়েছিলো নাকি?

রোকেয়া: নাগো আফা শইল্লের অসুখ না মনের অসুখ।

আমি: সেটা আবার কিরকম রোকেয়া?

রোকেয়া: এই আর কি আফা রোজকাইর মামলা।

আমি: খুলে বলোতো রোকেয়া?

রোকেয়া: কান্না শুরু করে দিয়ে...........আমার জামাইটা যে বাদাইম্মা জানেইতো

আমি: আবার কি করলো সে?

রোকেয়া: নতুন রোগে ধরছে হেরে। নিশা লয়। আর আমারে মাইর দেয়। সেইদিন মুবাইল বেইচ্চা দিছে। আমি মুবাইলের কথা জিগাইলে আমারে মাইর দিছে।

আমি: মোবাইল বিক্রি করে দিয়েছে? ও সেজন্যই তোমাকে মোবাইলে পাইনি।

রোকেয়া: হ আফা ।

আমি: তো সে কি ধরনের নেশা করে?

রোকেয়া: সানজু খায়।

আমি: সানজু? সেটা আবার কি?

রোকেয়া: আরে আফা সানজু চিনেন না?

আমি: না? কখনও শুনিনি।

রোকেয়া: আরে আফা সানজু হইলো গিয়া গানজা। ঐ যে শিগারেটের মতনই ধুয়া মাইরা যে টান মারে। সানজু টান মাইরা আহে আর যেইদিনকা মেজাজ মরজ্জি ঠিক থাকে সেইদিনকা কত্ত ভালু মানুষ আর যেইদিনকা মরজ্জি ভালু থাকে না সেইদিনকা আমানুষ হইয়া যায়। হুদাই গাইল পারে আর মাইর দেয় । আফাগো সেইদিন আমার মাইয়াডারেও ছাড়ে নাই কয় মাইয়া হইছোস ক্যা ? পোলা হইতারলারি না। কইয়া মাইয়াডারে এমুন কইরা মাইর দিল কি আর কমু। আমি পায়ে ধইরা কইলাম রাবুর বাপ ছোডু মানুষ মাইয়া আমার মইরা যাইবলো। এমুন কইরা মাইর না । মাফ দেও। তহন ধইরা আমারে পিডাইলো। শইললের বেদনায় এই কইদিন কাহিল আছিলাম। হের লাইগ্গা আইতারি নাইগো আফা।


আমি: তোমার জামাই তোমাকে যে মারে তুমি কিছু বলো না?

রোকেয়া: কি কমু আফা সবই মাইয়াগোকপাল। কপালডাই খারাপ হের উপরে মাইয়া হইছে।

আমি: এইটা কোন কথানা রোকেয়া। তোমাকে মারলে তুমি পুলিশে জানবে। আর মেয়ে হয়েছে তাতে তোমার কি দোষ?

রোকেয়া: ফিক ফিক করে হেসে কি কন আফা? জামাইরে কেউ পুলিশে দেয়? জানেন না জামাইর পায়ের তলাত আমগোর বেহেশতো?



*** দেখেনতো সবাই বেহেশত দেখা যায়? আমিতো কিছু দেখি না?



আমি: তোমার জানায় ভুল আছে। তুমিতো কোন অন্যায় করো নাই তাহলে অযথা তোমাকে মারলে তুমি তার প্রতিকার করবে না?

রোকেয়া: কি যে কননা আফা? হেরেতো আমি ভালবাসি। হেয়ত মনের দুক্কে আমারে মারে। একটা পোলা হইলে আর আমারে মারবো না দেইখ্খেন।

আমি: তোমার যে ছেলে হবে তা তুমি কি করে আগে থেকে বলবে?

রোকেয়া: এইবার আমি পীরের তামিজ লমু।

আমি রোকেয়াকে আর ওর স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। একবার রোকেয়াকে খুব বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও বললো আফাগো আপনারা এইগুলা করতে পারবেন কিন্তু আমরা পারুম না। আমরা একলা থাকলে হাজার শকুনে ছিড়া খাইব। সানজু খাইয়া মারুক তাও ভালা।

আবার ভাবি ওকে বুঝিয়ে কি হবে? আমাদের কি এত শক্তি আদৌ আছে?

মাঝেমাঝে আমি যখন রোকেয়াকে বুঝাই ও আমাকে বলে আফা ভাইয়া যদি আফনের লগে এরাম করে আফনে কি করতেন?

শুনে আমি চুপ করে থাকি। আমি বলি দূর রোকেয়া কি যে বলনা। তোমার ভাইয়া এমন না? পরক্ষণে কেঁপে উঠি ভাবি তাইতো আমার সাথে এমন হলে আমি কি করতাম? চুপ করে থাকতাম? প্রতিবাদ করতাম ? ভয় পেতাম?

হায়রে না জানি কত মেয়ে এভাবে প্রতিনিয়ত তার ঘরের মানুষের হাতে মার খাচ্ছে? কয়জন আর প্রতিবাদ করে তথাকথিত লোকলজ্জার ভয়ে ।

দুনিয়ার সব ছেলেরাই যে খারাপ তা কিন্তু নয়। তবে আমাদের চুপ করে থাকাটা মাঝেমাঝে একটু বেশী হয়ে যায়। তাই না?


৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×