জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের ফাঁসির আদেশ!
১৬ ই মে, ২০১২ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক সময়ে জার্মানীর শ্রেষ্ঠ সাহিত্যিক,কবি,উপন্যাসিক এবং নাট্যকার-গুন্টার গ্রাস। পশ্চিমা বিশ্বের বিপক্ষে কলম ধরার অভিযোগে আন্তর্জাতিক আদালত তাঁকে ফাসিকাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করতে বলেছে। তাছাড়া তাঁর নোবেল পুরস্কারটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে-গ্রাস সাহেব পশ্চিমা বিশ্ব এবং তাদের প্রধান শক্তি ইসরায়েল কে নিয়ে যা লিখেছেন তা ক্ষমার অযোগ্য অপরাধ। উনার মতো ব্যক্তিত্বের কাছে যা কখনো আশা করা যায়না। বনে বাস করে বাঘ/সিংহের সাথে লড়াই করার অধিকার তার নেই বলে মন্তব্য করেন বিজ্ঞ আদালত।
এর সাথে আদালত আরো যোগ করেন-যদি গুন্টার সাহেব সংশোধিত আকারে উনার কিছুদিন আগের কবিতাটি প্রকাশ করেন, তবে তাকে কিছু অর্থদন্ড দিয়ে মাফ করে দেয়া হবে। বিশেষ করে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জায়গায় অবশ্যই ইরান এবং অন্যান্য মুসলিম দেশগুলোর নাম জুড়ে দেয়ার জন্য শ্রদ্ধেয় কবিকে আদেশ দেন মাননীয় আদালত। আদালত আরো বলেন-উনার মতো শ্রদ্ধেয় কবির বইয়ের ব্যাপারে আদেশ দেয়াটা আদালত সমিচীন মনে করেনা। তাই সসম্মানে যাতে উনি নিজেই ফাসিকাষ্ঠে এসে উঠে পড়েন তার জন্য আদালত গুন্টার গ্রাসকে অনুরোধ করেন।
এ প্রসংগে আদালত বাংলাদেশের খ্যাতিমান সাহিত্যিকদের বই ব্যান করার উদাহরণ দিয়ে বলেন-বাংলাদেশের ঘটনা-ই আন্তর্জাতিক আদালতকে স্বপ্রণোদিত এ আদেশ দিতে অনুপ্রাণিত করেছে। তিনি বাংলাদেশের বিচার ব্যবস্হার তীব্র প্রশংসা করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫
কাঁটাচামচ বিতর্ক....
বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন