১৯৮৮ সালে কুষ্টিয়া মুসলিম হাই স্কুল থেকে এসএসসি। ৮৮ সালের সম্ভবত জুলাই-আগস্ট মাসে কুষ্টিয়া সরকারি কলেজে প্রথম বর্ষে ভর্তি। আমি ছিলাম মানবিক বিভাগে। ১৯৮৯ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া ছেড়ে চলে এলাম মঠবাড়িয়া সরকারি কলেজে। ১৯৯০ সালে মঠবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করলাম। ১৯৯২ সালে বিএ পরীক্ষা দিলাম না। চলে গেলাম সৌদি আরব। দুবছর পর দেশে। ৯৫ সালে পিতৃ বিয়োগ। ৯৬ সালে তেজগাঁও কলেজ ঢাকা থেকে (প্রাইভেট) বিএ (পাস) পরীক্ষা দিয়ে ৯৭ সালে আবার সৌদি আরব। ফিরে এলাম ৯৯ সালে। দেশে এসে আদম অফিসে চাকরী। পাঁচ বছর ফকিরাপুল এলাকায় কাটালাম। ২০০০ সালে বিয়ে। ২০০৩ সালে প্রথম সন্তান। ২০০৫ সালে দ্বিতীয়।
বাকীটা আবার একদিন।
মূল কথা এটা না। ব্লগার ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি। আমি ১৯৭১ সালে জম্ম গ্রহণ করলেও অটোবায়োগ্রাফি (ভুল হলে সেরে নিবেন) আমার জীবনী লিখতে চাই। কিন্তু আমি তো বিখ্যাত কেউ না। তাই আমার জীবনী আসলে কেউ পড়বে কিনা। সেই ভয়ে এখনও লেখা শুরু করিনি। আপনারা যদি সাহস দেন তাহলে শুরু করতে চাই। আর এটা প্রথমে ব্লগের পাঠকদের উদ্দেশেই ছেড়ে দেওয়ার ইচ্ছা।
আর একটা কথা কুষ্টিয়া সরকারি কলেজে মানবিক বিভাগে ১৯৮৯ সালে যারা পড়েছে তাদের মধ্যে কেউ ব্লগে থাকলে আওয়াজ দেওয়ার অনুরোধ রইল। আজ প্রায় দশ বছর পর সুমনের সঙ্গে দেখা হলো।(কোন সুমন তা ওই সময় যারা আমার ইয়ার মেট তারা বুঝতে পারবে)। তাই বাকী পরিচয় দিলাম না।
সুমনের সঙ্গে দেখা হওয়ার পরই সবার কথা মনে করতে ইচ্ছা করছে। কিন্তু কারও নাম স্মরণ করতে পারছি না। সব ব্লগার ভাইদের কাছে আবার অনুরোধ। আজাইরা পোস্ট কইয়া আবার গালি দিয়েন না। সবাই ভাল থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

