somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলু খাবেন না ভাত খাবেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত তত্ত্বাবধায়ক সরকার ঘুষ, দুর্নীত, সন্ত্রাসসহ নানা শ্লোগান সম্বলিত এসো দেশ গড়ি-শীর্ষক সারা দেশ ব্যাপী বর্ণাঢ্য রোড শো কর্মসূচীর আয়োজন করেছিল। সেখানে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত শ্লোগানটি ছিল সারাদেশের মানুষের মুখে মুখে, বেশী বেশী আলু খান-ভাতের উপর চাপ কমান।
রাস্তায় প্লেকার্ড, ব্যানার, ফেষ্টুন, পোষ্টার, লিফলেট ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক ভাবে তা প্রচার করা হয়-বেশী বেশী আলু খান-ভাতের উপর চাপ কমান। বাজারে তখন আলুর মুল্য ছিল স্বাভাবিক। চালের মূল্য ছিল অনেক বেশী। এর কয়েকদিন পরই আলুর দাম বাড়তে থাকে।
তবে বর্তমানের চিত্রটি ভিন্ন আকার ধারণ করেছে। পাবনার হাজিরহাট, টেবুনিয়া, শহরের বড় বাজার, দেবোত্তর, আটঘরিয়া, দাশুড়িয়া হাট, চাটমোহর, মুলগ্রামসহ বিভিন্ন বাজার ঘুরে সাংবাদিকরা জানান ২৭ টাকা থেকে ৩২ টাকায় সাদা ও লাল আলু বিক্রয় করা হচ্ছে। বড় বাজারের খুচরা আলু ব্যবসায়ীরা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকার ঢাক ঢোল বাজিয়ে প্রচার চালিয়েছিলেন এবং পাবনায় রোড শো ও পুলিশ লাইন মাঠের মেলায় প্রচার করা হয় বেশী বেশী আলু খান-ভাতের উপর চাপ কমান। কিন্তু বর্তমান কি অবস্থা?
টেবুনিয়া বাজারে বাজার করতে আসা মনিরুল ইসলাম কবির বললেন, দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল নয় বলে তার ধারণা। তিনি বললেন, আমরা বর্তমানে কোথায় আছি। যে দেশে চিনি খেতে হয় ৬০ টাকা কেজি। আবার আলু কিনতে হয় ৩০/৩২ টাকা কেজি। অর্থাৎ ১ কেজি আলুর টাকায় মধ্যবিত্ত পরিবারের জন্য দেড় কেজি চাল কেনা যায়। যা দিয়ে তাদের দিন চলে যায়।
দাশুড়িয়া বাজারের রহিম শেখ বললেন, বৃষ্টির কারনে গত বারের তুলনায় এবারে আলুর চাষ ভাল না হওয়ায় স্বল্প আলুর চাহিদা বেড়েছে দ্বিগুণ। যে কারনে আলু বেশী দামে কিনতে হচ্ছে।
টেবুনিয়া বাজারের আলু ব্যবসায়ী গোলজার হোসেন জানালেন, আমরা আলু পাবনার বাইরে থেকে আমদানী করে থাকি। বাজারে আলুর চাহিদা থাকলেও সরবরাহ কম এবং দাম বেশী।
আব্দুল হামিদ সড়কের রিক্সা চালক ইউনুছ আলী বললেন, স্বাস্থের জন্য উপকারী বলে সরকারি ভাবে প্রচার করা হয়েছে, বেশী বেশী করে আলু খাওয়ার জন্যে। একটা সময়ে সস্তায় আলু পাওয়া যেত। কিন্তু এখন কি হবে? এক কেজি আলু কেনার চেয়ে দেড় কেজি চাল কিনে নিয়ে গেলে বাড়ীর লোকজন শাকপাতা দিয়ে এক মুঠো ভাত খেতে পারবে। অতএব আলু না খেয়ে ভাত খেয়ে জীবন বাঁচানোটাই বুদ্ধিমানের কাজ।
বড় বাজারে আসা মিসেস মনিষা বেগম জানালেন, আলুর দাম বেশী। তরকারির জন্য কাটার সময়ে এতো দাম দিয়ে নিয়ে যাওয়া আলু পোকা খাওয়া, বোঙ্গা ও নষ্ট হওয়ায় অনেকটাই ফেলে দিতে হয়।
বর্তমানে আলুর মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এবং চালের মূল্য অনেক কম থাকায় পাবনা শহরের অনেকের মুখে এখন উচ্চারিত হচ্ছে, বেশী করে ভাত খান, আলুর উপর চাপ কমান। সংবাদটি পাঠিয়েছেন আরিফ আহমেদ সিদ্দিকী পাবনা থেকে।
আমার কথা হচ্ছে আলুর কেজি যখন ১৮/২০ টাকা ছিল তখন বাণিজ্য মন্ত্রী বললেন আমরা আলুর দাম ২৫ টাকার বেশী উঠতে দেব না। তার মানে উনি আলুর দাম এককথায় ৫/৭ টাকা বাড়িয়ে দেওয়া জায়েজ করে দিলেন। এরপর যখন আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করলো তখন বাণিজ্যমন্ত্রী বললেন আমরা আলু আমদানী করবো। এখন আলুর কেজি ৩০/৩২ টাকা। এখন আর বাণিজ্যমন্ত্রীর আলু নিয়ে কোন বক্তব্য নেই। কারণ কী? কেউ বলতে পারবেন?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×