আপনারা ঢাকা শহর তথা দেশের মা/বাবা। আপনাদের কাছে কয়কেটি অনুরোধ করবো। তবে আপনারা ব্লগ দেখেন কীনা আমি জানি না। অবশ্য প্রধানমন্ত্রী আপনি যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়তে চান তাই আপনার সবার আগে প্রতিদিন ব্লগ দেখা উচিত। কারণ ব্লগ দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।
যাক সে কথা। আসল কথায় আসি। খিলগাঁও/বাসাবো/মাদারটেক/গোড়ান/সিপাহিবাগ/সবুজবাগসহ ঢাকার পূর্বাংশের অনেক মানুষ খিলগাঁও ফ্লাইওভার এর উপর দিয়ে চলাচল করে। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পথ তিনটি। একটি মালিবাগ রেলগেট থেকে বিশ্বরোড। একটি সায়েদাবাদ থেকে এসে বাসাবো বৌদ্ধ মন্দিরের দিক থেকে। অপরটি শাহজাহানপুরের দিক থেকে। এদিক থেকে মতিঝিল, ফকিরাপুল, রাজারবাগ, মালিবাগ মোড় থেকে এসে শাহজাহানপুর চৌরাস্তা হয়ে খিলগাঁও ফ্লাই ওভারে উঠতে হয়। এই ফ্লাইওভারটি নির্মাণের সময় শাহজাহানপুরের দিকে রাস্তা বেশী প্রসস্ত করা যায়নি। কারণ দুদিকেই মার্কেট বাড়ী রয়েছে। কোন মতে রাস্তা বানানো হয়েছে। এখন দেখা যায় ফকিরাপুল, মালিবাগ মোড় আর মতিঝিল কমলাপুরের দিক অর্থাৎ তিন দিকের রিক্সা আর গাড়ী এসে কেউ ফ্লাইওভারের উপর দিয়ে কেউ নিচ দিয়ে বাসাবো,গোড়ান, খিলগাও,সিপাহিবাগ, কদমতলা, মাদারটেক এর দিকে যায়। এই সময় শাহজাহানপুর চৌরাস্তা থেকে ফ্লাইওভার পর্যন্ত সব সময় যানজট লেগে থাকে। ফলে যারা ফ্লাইওভারের উপর দিয়ে যাবে তারাও যেতে পারে না। কারণ চৌরাস্তা থেকে রিক্সা জট শুরু। রিক্সাওয়ালারা পুরো রাস্তা দখল করে রাখে। তারা ফ্লাইওভারের কাছে এসে নীচের দিকে যায়। তখন দেখা যায় ফ্লাইওভারের নীচের রাস্তাটি সরু হওয়ায় রিক্সা জট এমনভাবে হয় যে ওই টুকু পথ পারি দিতে কখনও কখনও ঘন্টা লেগে যায়। এজন্য আমার পরামর্শ হচ্ছে। রাস্তা যা আছে তাতো আর বাড়ানো যাবে না। তবে শাহজাহানপুর চৌরাস্তা থেকে ফ্লাইওভার পর্যন্ত রাস্তাকে দুটি ভাগ করে দিতে হবে। এক ভাগে যাবে শুধু যারা ফ্লাইওভারের উপর দিয়ে যাবে তারা। আর একভাগে যাবে যারা নীচ দিয়ে যাবে। এখানে উপরের জন্য একটি মাত্র গাড়ী চলার যায়গা অর্থাৎ একটি লেন দিলেই দ্রুত গাড়ী চলে যেতে পারবে। বাকী দুই লেন রিক্সা বা নীচের গাড়ীর জন্য রাখলে ভাল হবে।
এদিকে বর্তমানে আর একটি বিষয় যোগ হয়েছে তা হলো শাহজাহানপুর চৌরাস্তা থেকে ফ্লাইওভারের দিকে যেতে রাস্তাটির দুই দিকে দুটি বাড়ী নির্মাণ শুরু হয়েছে। দক্ষিণ দিকের বাড়ী নির্মাণকারীরা রাস্তা দখল না করলেও উত্তর পাশের বাড়ী নির্মাণকারীরা রাস্তার ফুটপাত দখল করে নিয়েছে। এখন রাস্তারও কিছু অংশ তাদের দখলে রয়েছে। এ বিষয়টি আমার কাছে পরিস্কার না। কোন্ ক্ষমতার বলে তারা ফুটপাত ও রাস্তা দখল করে বাড়ী নির্মাণ করছে। এ পর্যন্ত কোন পত্রিকার সাংবাদিকের নজরেও বিষয়টি আসেনি। আমার কাছে আশ্চর্য লাগছে। বিষয়টি আপনারা ভেবে দেখবেন আশা করি।
এদিকে রাজারবাগ পুলিশ লাইনের গেটের সামনে শহীদবাগে গ্রীন লাইন কোম্পানী বিশাল স্ট্যান্ড বানিয়ে ফেলেছে। আমরা জানি যে শহরের মধ্যে দূর পাল্লার গাড়ী প্রবেশ নিষেধ। কিন্তু দেখা যাচ্ছে গ্রীন লাইন কোম্পানীর অনেকগুলো গাড়ী এখান থেকে আসা যাওয়া করে।
এছাড়া সোহাগ কোম্পানীর অনেকগুলো গাড়ীও মালিবাগ বিশ্ব রোডের পাশে গ্যারেজ দিয়ে আসা যাওয়া করে। সোহাগের আর একটি কাউন্টার আছে মালিবাগ রেলগেট থেকে মৌচাক যাওয়ার পথে। সেখানে সব সময় বড় বড় গাড়ী থাকে। ফলে মৌচাক থেকে যারা মালিবাগ রেলগেটের দিকে যায় তারা ভোগান্তিতে পরে।
চলবে
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



