somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের চরিত্র বদল হবে কবে?

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের আগে এমন পোস্ট দেওয়ার জন্য দু:খিত।
গতরাতের কাহিনী। আমাদের বাসায় কখনও পানির সমস্যা হয় না। পানি না থাকলে মটর চালানোর সুবিধা আছে। গতরাতে ১২টার দিকে কলে পানি ছিল না। অত রাতে কারও পানির দরকার নেই বিধায় হয়তো কেউ মটর চালাতে যায়নি। সেই সুযোগে আমার উপরের ফ্লাটের কল খুলে রেখেছেন ভদ্র লোকেরা। রাত সাড়ে তিনটার দিকে আমার স্ত্রী আমাকে ডেকে তুলে বললো উপরের ফ্লাটের কল খোলা পানি পড়ছে, অনেক সময় ধরে। দরজা খুলে দেখি মটর চলছে। ওই ফ্লাটের কলিং বেল বাজিয়ে কল বন্ধ করতে বললাম।
আমার কথা হচ্ছে কল যখন আমি খুলবো তখন যদি কলে পানি না থাকে তাহলে সেটা বন্ধ করে রাখতে সমস্যা কোথায়? আবার পানি এলে তো সেটা খুলতে সমস্যা নেই। দ্বিতীয় কথা, আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন কল খোলা কিনা, দরজা ভালভাবে বন্ধ কিনা, অপ্রয়োজনে কোন লাইট জলছে কিনা। এগুলো দেখার দায়িত্বতো আমাদেরই।
এবার আসি গ্যাসের কথায়। প্রায় প্রতিদিনই কোন না কোন গণমাধ্যমে গ্যাস সংকটের খবর থাকে। দেশের মওজুদ গ্যাস শিগগিরই ফুড়িয়ে যাবে। এটা এখন কারও না জানার কথা না। কিন্তু তার পরও আমাদের চরিত্রের পরিবর্তন নেই । গ্যাসের বিল ফিক্সড। জালালেও যা দিতে হবে না জালালেও তাই । সে জন্য একটা ম্যাচের কাঠি বা গ্যাস লাইটের একটা খোচার জন্য গ্যাসের চুলা সারা দিন জালিয়ে রাখি। গতকাল আমার বাসার আশে পাশে বেশ কয়েকটি বাসায় দেখা যায় অকারণে গ্যাসের চুলা জলছে। আমি বুঝিনা এভাবে গ্যাসের চুলা জালিয়ে রেখে তারা কী লাভ পান। আমরা হয়তো ভাবছি এতে আমার কোন ক্ষতি হচ্ছে না। আসলে এতে সকলেরই ক্ষতি। কারণ যখন গ্যাস শেষ হয়ে যাবে তখন সিলিন্ডার সবাইকে কিনতে হবে। অথবা লাকড়ি দিয়ে রান্না করতে হবে। কোলকাতায় কয়লা দিয়ে যারা রান্না করে খায় তারা মজা বোঝে। আমরাও হয়তো অল্প দিনের মধ্যে কয়লা অথবা লাকড়ির দিকে যাচ্ছি। তাই এখনও সবাইকে সাবধান হওয়া উচিত। আসলে চরিত্র বদলটাই এখন সবচেয়ে বেশী প্রয়োজন।









৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×