সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৭:২৪
লক্ষ্মীর পাঁচালি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অনেকদিন সনত্দান না হওয়া দম্পতির প্রথম সনত্দান আমি, আহ্লাদের নাম লক্ষ্মী; দীর্ঘ প্রতীৰার পর চৈত্রের খরদহ পেরম্ননো বৃষ্টি এক পশলা; শোনা যায় প্রতিদিন আমি চার সের দুধ গিলেছি, প্রতিবার দুধ শেষে ছুড়ে মেরেছি কাঁচের বোতল; প্রিয় শিশুটি বড় হয়ে বড় কিছু হবে, বোতল ভাঙা তারই লৰণ; মায়ের বুকে দুধ ছিল না, জন্ম দিয়েই নেতিয়ে পড়েছিলেন তিনি শুধু হাসিটুকু অমোঘ ছিল আমার মুখ চেয়ে; দুধদায়ীনীর নাম জরিনা, যদিও সেটা তার নিজের নয়, তার দু'টো ভূষোকালি রঙা গাইয়ের; সে হিসেবে তারাও আমার দুধমা লক্ষ্মী বড় হয়, সব মায়ের চোখের সামনে, লক্ষ্মী হাটে, মোটা মোটা পায়ের গোছা চার সের দুধে তার সুডৌল স্বাস্থ্য; লক্ষ্মীর চোখ সুন্দর, লক্ষ্মীর ঠোঁট কমলার কোয়া, লক্ষ্মীর তখনও ওঠেনি বুক, তাই বলা যায় না কিন্তু যেদিন গুঁটি ধরলো সেদিন বোঝা গেলো ও দু'টিও হবে সুন্দরই; মোটকথা লক্ষ্মী সবদিকেই পয়মনত্দ লক্ষ্মীশ্রী; কিন্তু সেতো মায়ের চোখে, বাবার চোখে, বাইরের লোকেরা কী বলে? লক্ষ্মী হেঁটে যায় _ "ও লক্ষ্মী তুমি কোতায় যাও? স্কুলি?" লক্ষ্মীর হাতে বইখাতা, যাবে আর কোথায়, লোকগুলি যা গ্রাম্য না!! লক্ষ্মীর দুই বেণি দীর্ঘ সাপের মতো, মাঝে মাঝে ছাড়া চুলে লক্ষ্মী এ বাড়ি ও বাড়ি করে, বিকেলের কনে-দেখা আলোয় লক্ষ্মীকে দেখে মফস্বল শহরের মেথর থেকে পুলিশ লাইনে লেফট্-রাইট করা জওয়ানরা _ ওই যে সমাদ্দার মশাইয়ের লক্ষ্মী মেয়ে, লক্ষ্মীময়ী "ও লক্ষ্মী বিছানাটা একটু গুছিয়ে রাখো গে যাও" _ মায়ের বাক্য শেষ না হতেই বাবার দৃঢ় কন্ঠ, "বিছানা গুছাবে কি, লক্ষ্মী যাওতো ত্রিকোণমিতি বইটা নিয়ে এসো, দেখি কী পড়লে?" "লক্ষ্মী, নাওয়া নেই খাওয়া নেই ঘরের কুটোটি ভেঙে দু'টুকরো করা নেই, সারাদিন শুধু বই মুখে করে বসে থাকলে চলবে নাকি, যাও এবার ওঠো" _ মায়ের কণ্ঠ আবার সচোকিত, সঙ্গে সঙ্গে বাবার প্রশ্ন, "লক্ষ্মী কাল এলিয়টের যে কবিতাটি নিয়ে কথা হচ্ছিলো, তোমাকে না বলেছিলাম সিলভিয়া পস্নাথের ওই কবিতাটি আমাকে শোনাতে, কই কোথায় আমার লক্ষ্মণাবতীর লক্ষ্মীময়ী?" লক্ষ্মী বই পড়ে, লক্ষ্মী অংক কষে, লক্ষ্মী মির্চা এলিয়াদের লাঁ নুই বেঙ্গলি মূল ফরাসিতে পড়ে চমকে দেয় বাবাকে, লক্ষ্মী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ধাপে পেঁৗছে যায়, লক্ষ্মী শুধু লক্ষ্মীময়ীই নয়, হয় বিদ্যেধরীও; শুধু মায়ের আৰেপ থেকে যায়, "লক্ষ্মী আমার সংসারী হলো না, বইপড়া বিদ্যেয় আর যাই-ই হোক সংসার চলে না, আমার কথা তো শুনলে না, একদিন বুঝবে, পরের ঘরে যেতে হবে না, এক দরোজা দিয়ে নেবে আরেক দরোজা দিয়ে রেখে যাবে বুঝলে" _ মেয়ে হয়ে আরেক মেয়ের এই দশাটি ঠিক টের পেয়েছিলেন তিনি। লক্ষ্মী প্রেমে পড়ে, উদার-উদাস-তাপস ছেলে, কবিতা পড়ে, ঠোঁটের ওপর নীলাভ গোপন রোম, সেখানে জমে থাকা বিন্দু-ঘাম লক্ষ্মীর ভেতর মেনকা-রম্ভার যৌনতা জাগায়, লক্ষ্মী ভালোবাসে, ভালোবেসে লক্ষ্মী ঘর বাঁধে, আর তারপরেই সংসারের কুটো ভেঙে দু'টুকরো না করা লক্ষ্মী প্রথম আঘাতটি পায়; বাসরের পরের সকালে চা বানাতে না জানা লক্ষ্মী প্রথম বোঝে জীবন, যার রঙ গরম পানিতে ছেড়ে দেওয়া চায়ের পাতার রঙের মতো ঘন, যার স্বাদ মনে হয় তার চেয়ে কষ্টা। অচিরেই শ্বশুরালয়ে লক্ষ্মী অলক্ষ্মী হয়, উদাস-তাপস সেই প্রেমিক এখন বিছানায়ও আর টানে না খুব লক্ষ্মীকে, সংসারে কবিতা-উপন্যাসের প্রয়োজন খুব সামান্যই, যতোই পড়া থাক বাৎসায়ন, যতোগুলো আসন দিয়েই ভোলানো হোক না কেন শেষে শর্ষে ইলিশ রান্নায় ভোলানো না গেলে ন্যাতানো শিশ্নকে জাগিয়ে তোলা ভার; লক্ষ্মী এখন সংসারের অলক্ষ্মী
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন
সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন
চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন
আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।