ঃ এটা কেমনতর প্রশ্ন?
ঃ না না বলো না, দৈর্ঘ কতো? আচ্ছা প্রস্থটাই নয় বলো।
ঃ তুমি কি পাগল হলে? শোবার ঘরের দৈর্ঘ-প্রস্থ দিয়ে তুমি কি করবে?
ঃ আশ্চর্য বলোই না, আচ্ছা বলতে হবে না দৈর্ঘ্য-পস্থ-বেদ, বলো তোমার বিছানার পাশে জানালা আছে, জ্যোছনা এসে পড়ে তোমার বালিশের ওয়াড়ে?
ঃ তুমি হঠাৎ আমার শোবার ঘর নিয়ে পড়লে কেন বুঝতে পারছি না?
ঃ আচ্ছা যাও, কিছুই জানতে চাইবো না, শুধু বলো, তোমার শোবার ঘরে তোমার সমান দৈর্ঘের কোনও আয়না আছে?
ঃ আবার শোবার ঘর?
ঃ আহ্ চটে যাচ্ছো কেন? তোমরা কতো প্রশ্ন করো, কবিতা লেখো নারীর শোবার ঘর নিয়ে, আর মেয়েরা দৈর্ঘ-প্রস্থ-বেদ নিয়ে প্রশ্ন করলেই, আহ্ কি হচ্ছে এসব? এতো ভন্ড কেন বলো তো তোমরা? জানতে চাও কেন এসব প্রশ্ন?
ঃ কেন?
ঃ এখন পড়ছি ফ্রয়েড, শোবার ঘরের দৈর্ঘ-প্রস্থ-বেদ নাকি পুরম্নষের চরিত্র বলে দেয়।
ঃ তাই নাকি?
ঃ হঁ্যা মশাই
ঃ তবে ওই আয়নাটা নিয়ে পড়লে কেন আবার?
ঃ ওটা অবশ্য ফ্রয়েড নয়, আমারই প্রশ্ন।
ঃ কেন এই অহেতুক প্রশ্ন? তোমরা মেয়েরা না বড্ড বাজে কথা বলো।
ঃ আজ্ঞে না মশাই, ওই আয়নায় নিজেকে দেখে কি বোঝো না, লুকিয়ে রাখো কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা? আয়না দেখাটা একটু বাড়াও, নয়তো ওই ঘরে অশানত্দির শাপ ঢুকবে, লোহার বাসরে যেমন ঢুকেছিল মনসাঁ; সাপের সঙ্গে কি করে বসত হবে মানবীর বলোতো?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



