somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুপি-কাহানী

১৪ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত উপমহাদেশে মুসলিম আগমনের প্রথম দিককার কথা।

গাঙেয় ব-দ্বীপ এলাকার এক গ্রামে এক টুপি-বিক্রেতা বাস করতেন, দিনমান টুপি তৈরি করে তিনি পাশের গাঁয়ে গিয়ে বিক্রি করতেন। একদিন টুপি তৈরি করে পাশের গাঁয়ে যাচ্ছেন, পথিমধ্যে এক বিশাল বন পড়লো, আর আকাশে সেদিন ছিল টুপি-ফাটা রোদ। তো সেই টুপিওয়ালা কি করলেন, টুপির ঝুড়িটা পাশে রেখে একটা গাছের গুড়িতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। টানা অনেকৰণ ঘুম দিয়ে উঠে কানত্দি দূর করলেন কিন্তু ঘুম থেকে জেগে দেখেন পাশে ঝুড়ি পড়ে আছে কিন্তু টুপিগুলো নেই। লোকটার তো তখন হাহাকার অবস্থা, তার রম্নটিরম্নজি বলে কথা।

যাই হোক লোকটা হতভম্ভের মতো আশেপাশে তাকাতে লাগলেন। দেখলেন গাছের ওপর একদল বানর বসে আছে এবং প্রত্যেকের মাথায় তার সেই সুন্দর টুপিগুলো শোভা পাচ্ছে। লোকটি মরিয়া হয়ে চিনত্দা করতে লাগলেন কি করা যায়, কি করা যায়। শেষে কি ভেবে নিজের মাথা থেকে টুপিটা খুলে ছুড়ে ফেলে দিলেন। টুপি বিক্রেতা জানতেন যে বানরেরা অনুকরণ প্রিয়, তাই সঙ্গে সঙ্গে তারাও মাথা থেকে টুপিগুলো ফেলে দিলো এবং টুপি বিক্রেতা টুপিগুলো কুড়িয়ে ঝুড়ি ভরে নিয়ে মহানন্দে বিক্রি করে এলেন পাশের গাঁয়ে।

দিন যায়, কালের চাকা ঘোরে। টুপিওয়ালা বৃদ্ধ হলেন, তার ছেলেও বৃদ্ধ হলো, নতুন যুগ এলো, টুপির চাহিদা যেনো আগের থেকে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, তাই বৃদ্ধর নাতিও টুপি ব্যবসাতেই নেমে পড়লো। বাড়ির সবাই টুপি বানায়, আর বৃদ্ধর উনিশ বছরের নাতি গিয়ে বিক্রি করে আসে আশেপাশের হাটে।

এখন আর সেই দীর্ঘ বনশ্রী নেই, কিন্তু তারপরও বাংলাদেশ সরকারের বনরৰা প্রকল্পের কারণে বেশ একটু বন এখনও টিকে আছে। আর ঘর থেকে বেরিয়ে কিছুদূর বসে করে গিয়ে সেই বনের ভেতর দিয়েই হেঁটে অন্য একটি জায়গায় যেতে হবে বৃদ্ধর নাতিকে টুপি বিক্রি করতে।

বৃদ্ধ তার নাতিকে ডেকে বললেন, "দাদু তোমাকে তো যেতে হবে ওই জঙ্গল পেরিয়ে। জানো তো ওই জঙ্গলে বেশ কিছু শাখামৃগ বাস করে। একবার তারা আমার সব টুপি নিয়ে গিয়েছিল, কিন্তু বুদ্ধিবলে আমি সেগুলো উদ্ধার করি। যদি তারা তোমার টুপিগুলিও নিয়ে যায়, তাহলে তুমিও আমার মতো মাথা থেকে টুপি খুলে ছুঁড়ে ফেলে দেবে আর দেখবে সঙ্গে সঙ্গে ওরাও তোমাকে অনুকরণ করছে আর তখনই তুমি সেগুলো কুড়িয়ে সেখান থেকে ঝটপট চলে আসবে, কেমন?"

নাতি বললো, "আচ্ছা দাদু, ভাববেন না, আমি আপনার কথা মতোই কাজ করবো"।

সকালে খেয়ে-দেয়ে বেরম্নতে বেরম্নতে নাতির প্রায় দুপুর হয়ে গেলো আর বাসে করে বেশ কিছুৰণ গিয়ে সেই জঙ্গল পেরম্ননোর সময় নাতির এতোটাই কানত্দি লাগতে লাগলো যে, সেও একটি গাছের পাশে ঝুড়িটি রেখে খানিকটা ঘুমিয়ে নেওয়ার সিদ্ধানত্দ নিলো।

কিছুৰণের মধ্যেই নাতি ঘুমিয়ে গেলো। বেশ খানিকৰণ ঘুম শেষে জেগে দেখলো তার দাদুর মতো তার টুপিগুলোও উধাও এবং ওপরে গাছের দিকে তাকিয়ে দেখলো একদল বানর সেগুলো পরে হুঁটোপুটি করছে। নাতি আর চিনত্দিত হলো না, সঙ্গে সঙ্গে সে দাদুর শিখিয়ে দেওয়া কথা মতো তার নিজের মাথা থেকে টুপিটা ফেলে দিলো। কিন্তু কি আশ্চর্য কোনও বানরই তাকে অনুকরণ করে মাথা থেকে টুপি ফেলছে না। উপরন্তু একটি টুপিছাড়া বানর অন্য গাছ থেকে নেমে এসে নাতির ফেলে দেওয়া টুপিটা মাথায় পরে লাফ দিয়ে গাছে ওঠার সময় নাতির কানের কাছে মুখ এনে বললো, "দাদা কি তোমার একলাই আছে"।

(এর অল্প কিছুকালের মধ্যেই বাংলাদেশ অতি দ্রম্নত ছেয়ে গেলো টুপিতে এবং আধুনিক টুপি পরিহিত শাখামৃগগণ হাতে বেসবল ব্যাট নিয়ে নেমে গেলো মানুষকে টুপি পরানোর কাজে)।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×