কিনারায় এসো
যদিও আমরা যেতে পারি পড়ে
কিনারায় এসো
যদিও অনেক উঁচুতে যেতে পারি উঠে
কিনারায় এসো কিনারায় এসো
তারপর তারা এলো কাছাকাছি
তারপর তারা খেললো কানামাছি
স্বপ্ন - 2
রাতের আছে হাজার চোখ
দিনের মাত্র এক
অথচ, সূর্য যখন ঝরে
উজ্জ্বল দিন যায় মরে।
মনের আছে হাজার চোখ
হৃদয়ের মাত্র এক
অথচ, জীবন যায় ধসে
ভালোবাসা শেষ হলে
স্বপ্ন - 3
ঘোড়াটিকে খেতে দিও না ভায়োলিন
চিৎকার করে বলেছিলেন মার্ক শাগালের মা
শাগাল শোনেনি, সে ছবি এঁকেছে।
একদিন সে বিখ্যাত হলো
ছবি অাঁকলো, ঘোড়ার মুখে ভায়োলিন
ছবি শেষ হলে চড়ে বসলো সেই ঘোড়ার প'র
বাজাতে বাজাতে ভায়োলিন
তারপর যখন তার দেখা হলো প্রথম ন্যাংটো লোকটার সঙ্গে
তাকে কুর্নিশ করে থামালো ঘোড়া, শুধু বাজতে থাকলো ভায়োলিন।
স্বপ্ন - 4
কেন সেই সবুজ সুন্দরে খুলিনি দাসত্দানা
কতো কিছু ছুঁয়ে দেখা হলোনা, হলোনা
কেন খুলিনি দাসত্দানা
নরোম ঘাস যেনো ঘুঘুর উষ্ণ বুক
ছোঁয়া পেতে ছিল উন্মুখ
কেন খুলিনি দাসত্দানা
কতো কিছু ছুঁয়ে দেখা হলোনা, হলো না
স্বপ্ন-5
এখানে একটি কুমারীর কবর
এখানে দুপুর থমকে গেছে
এখানে জীবন শেষ হয়েছে
এখানে একটি কুমারীর কবর
এখানে একটি কুমারীর কবর
এখানে সময়টা রাত
বাড়ায় না কেউ হাত
এখানে একটি কুমারীর কবর
এখানে একটি কুমারীর কবর
এখানে সূর্য ও ছায়া এক
এখানে স্বর্গ ও দুঃখ এক
এখানে একটি কুমারীর কবর
এখানে একটি কুমারীর কবর
এখানে বোবা সব মানুষের মুখ
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৬ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



