এক.
প্রেমেরও নিজস্ব ধরণ আছে
জেগে থাকা চোখেও স্বপ্ন আছে
চোখের জল মানেই কান্না নয়
শুখনো চোখেও কান্না হয়
দুই.
দু'জনের সম্পর্কটা কতো যে জটিল
দূরে গেলেও মনে হয় চোখেরই তারা
আমায় ছেড়ে যেতে হলে কষ্ট পেও না
ভালোবাসা সবাইকে দেয় না ধরা
তিন.
তার প্রশ্নের উত্তর আমি কিই-বা দেবো
পুরোনো ৰতের চিহ্ন আমি কিই-বা দেখাবো
একটি পাপড়ির ভারেই সে গেলো নু্যয়ে
পুরো গোলাপটা কি ওর সইবে?
চার.
চুপ করে থাকার অর্থ ফিরিয়ে দেওয়া নয়
প্রতিদিন কতো অজানা মানুষের চোখে পড়ে চোখ
প্রথম দেখাতেই প্রেম কমই হয়
পাঁচ.
যতো অভিযোগ, সব আমার নিজেরই ওপর
অসুন্দর আমি, আমার মন নয়
কাছে এসো মুছিয়ে দেই নোনা জল
মন আমার পুড়ে গেছে, অাঁচলটা এখনও আছে অক্ষত
ছয়.
মেহেদি লাল হয় শুকিয়ে গেলে
ভালোবাসা মনে পড়ে, চোখের আড়াল হলে
সাত.
কী নিষ্ঠুর এই পৃথিবী
খুন করে বলে "কার জানাজায় যাচ্ছো হে"!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




