একদিন, সব কিছু ফের হয়ে যাবে নির্ভার
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন,
সব কিছু ফের,
হয়ে যাবে
নির্ভার।
অনিদ্রাহীন রাত,
একটি সতেজ সকাল,
ফুরফুরে তরতাজা বিকেল।
বন্ধুদের সাথে গান,
ধুমকাঁঠিতে সুখ টান,
ঘোর লাগা সন্ধ্যায়
দ্রাক্ষা জলের ঘ্রাণ।
তুমুল আড্ডায়
কমিউনিস্ট ম্যানিফেস্টো
ঝড় তুলবে,
রাত গভীর হলে
বুঁদ হবে,
ক্লাসিকাল গ্রীক
সিম্ফনির মগ্নতায়।
সেই আগের মত,
জানালায় খোলা হাওয়া,
অবারিত বুক ভরা শ্বাস!
দেখো খুব শীঘ্রিই
কেটে যাবে কালবেলা-
নীল, বেগুনী বা কালো
রক্তচোষা শকুনীর ছাঁয়া
ঘুচে যাবে চিরতরে।
এক বিন্দু ভয় পেয়োনা প্রিয়-
তুমি নিশ্চিৎ ভালো থাকবে-
আমার সকল ভালো নিয়ে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুন