somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি স্বপ্নের প্রাঙ্গণ!

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রুহী মেহনাজ :::::
https://www.facebook.com/ma.soul.prouds.lyk.ful.moon?fref=ufi
একবিংশ শতাব্দীর শুরুতে যখন আমাদের সমবয়সীদের উচ্চতর শিক্ষা গ্রহণের চিন্তা ভাবনা মাথায় কাজ করছিল তখনও ঢাকা চট্টগ্রামকেই সবাই আদর্শ স্থান হিসেবে গণ্য করতো। কেননা তখন সরকারি কলেজ আর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গড়ে উঠছিল একে একে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সেশন জট এড়ানোর জন্য সবার মতো আমিও বেছে নিয়েছিলাম বেসরকারী বিশ্ববিদ্যালয়কে। বাড়ি ছেড়ে প্রথম যখন হোস্টেলে উঠলাম তখন মনে হচ্ছিল কিভাবে থাকবো এই নতুন পরিবেশে, পুরো পরিবারকে দূরে কক্সবাজারে রেখে। কত না চড়াই উৎরাই পার করে সম্পন্ন হয়েছিল স্নাতকোত্তর পড়াশুনা। ফাঁকে ফাঁকে যখন চাকুরির ঝামেলাও বহন করছিলাম তখনও ছুটাছুটি করছিলাম ঢাকা চট্টগ্রামেই। কিন্তু পরিবেশের সাথে মানিয়ে নেয়া কষ্টকর হয়ে উঠায় ফিরে এলাম আপন নিড়ে। প্রাণপ্রিয় বাবা, যিনি কখনও আমার উপর তাঁর স্বপ্নকে বোঝা বানাতে চাননি, হঠাৎ আমার কাছে ইচ্ছে পোষণ করেন যে, আমাকে তিনি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতে দেখতে চান। আমি খুবই অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, কোন বিশ্ববিদ্যালয়? বাবা বললেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেদিন যা শুনে অবাক হয়েছিলাম আজকে সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আমার নিত্য নৈমত্তিক আনাগোনা হচ্ছে। অবাক হওয়ার পাশাপাশি আফসোস ও করেছি এটা বলে যে, আমাদের সময় এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি কেন? তাহলে তো এতো কষ্ট করে দূর পরবাসে গিয়ে লেখাপড়া করতে হতোনা! এখন বলি কেনই বা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গটা এলো? অবশ্যই এটা চাকরি শুধু সূত্রে নয়। তবে চাকরি করতে করতে একটা বিষয় উপলব্ধি করলাম, এই বিশ্ববিদ্যালয় কতটুকু বিশাল একটা প্রয়োজন ছিল কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকেই দেখেছি যেসব শিক্ষার্থী কোন না কোন সমস্যার দরুণ পড়ালেখা হতে দূরে ছিল, তারা কম বেশি সবাই আবার পুরোদ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির মধ্য দিয়ে নিজেদের হারিয়ে যাওয়া স্বপ্ন কে পুনরূজ্জীবিত করেছেন। শুধু এই একটাই পরিবর্তন এসেছে তা কিন্তু নয়। পরিবর্তন দেখেছি শিক্ষার্থীদের আচরণে, চলাফেরায়, চরিত্রে, অভিব্যক্তিতে। পরিবর্তন দেখেছি কথা বার্তায়। একটি সেমিস্টার যেতে না যেতেই দেখা যায়, যারা কথা বলতে জড়তা অনুভব করতো তারাই এখন বিভিন্ন ক্ষেত্র বিশেষে মনোরঞ্জনকারী। কি করছেনা এসব শিক্ষার্থীরা! পড়ালেখা করছে, খেলাধুলা করছে, বিজ্ঞান মেলায় যাচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, মঞ্চ নাটক করছে। কতই না উচ্ছাস, উদ্যমতা, প্রানোচ্ছলতা তাদের মাঝে। আর তাইতো তারা বাংলা বর্ষবরণ ১৪২২অনুষ্ঠান সফলভাবে আয়োজন করে প্রমাণ করে দিলো তারাই পারে হাওয়া বদল করতে। আর এসবই সম্ভব হয়েছে একটি মাত্র কারণে সেটা হলো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শত প্রাণে নতুন স্পন্দন জাগিয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। নতুন আশা, নতুন ভালোবাসার অপর নাম এখন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

লেখক : সেকশন অফিসার, রেজিস্ট্রার অফিস, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×