somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Grave Of Fireflies [1988] যে মুভিটি চোখের পানি বের করে ছাড়ল

০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট ( ডাউনলোড লিঙ্ক সহ)

Grave Of Fireflies [1988] :



তথ্য জানতে

ডাউনলোড লিঙ্ক :

স্টেজভু লিঙ্ক


টরেন্ট লিঙ্ক

সময়টা তখন , ১৯৪৫ সাল । দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে জোরেসোরে । জাপানের বিভিন্ন শহরে প্রায়ই মিত্র বাহীনির বিমান হামলা চলছে । আর সেই হামলায় ধংস হচ্ছে শহরের আর গ্রামের বাড়িগুলো , মারা যাচ্ছে মানুষ ।

এমনি এক বিমান হামলার সময় ছোট বোন সেতসুকো কে নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার দ্বায়িত্ব পড়ল ভাই সেইতা'র । তাদের বাবা নেভিতে আছে । মা কিছুক্ষন আগেই বেরিয়ে গেছে , অন্যন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে । সময় মত শেল্টারে পৌছাতে না পেরে সেইতা বোনকে নিয়ে আশ্রয় নিল পাহাড়ের পুরানো শেল্টারে । কিন্তু বোম্বিং শেষ হলে বের হয়ে দেখল , তাদের গ্রামের কিছুই বাকি নেই , বেশির ভাগ মানুষই পুড়ে মারা গেছে , যারা মারা যায়নি তাদের ও বেশির ভাগ আহত । মায়ের খোজ পেল , জরুরী হাসপাতালে , সারা শরীর পুড়ে গেছে , বাঁচার সম্ভাবনা নেই । এদিকে ঘর পুড়ে ছাই , আর উপায় না পেয়ে , বোনকে নিয়ে উঠল এক আত্মীয়ের বাড়িতে । পরের দিনই মারা গেল মা । এদিকে আত্মীয়রাও , কয়েকদিনে তাদের উপর বিরক্ত হয়ে উঠল । এখন তাদের বের করে দিতে পারলেই বাঁচে । ছোট সেতসুকো সব সময় মায়ের কাছে যেতে চায় , মা মারা গেছে তা তো সে বুঝবে না । আবার বাবার কাছ থেকেও কোন চিঠি পাচ্ছে না সেইতা ।



আত্মীয়ের খারাপ ব্যবহারে , সেইতা একদিন সিদ্ধান্ত নিল , পাহাড়ের পুরানো সেল্টারে গিয়েই থাকবে ছোট বোনকে নিয়ে, যেটা অনেকদিন আগেই পরিত্যক্ত হয়ে গিয়েছে । শুরু হল তাদের অন্য রকম জীবন । প্রথমে কয়েকদিন রেশনের চাল দিয়েই তাদের চলে গেল । কিন্তু এর পর শুরু হল কঠিন অংশ। চারিদিকে খাবারের অভাব , এর মধ্যে কার বাচ্চা না খেয়ে থাকল তা নিয়ে চিন্তা করার সময় কই । চুরি করে কয়েক দিন খাবার আনলেও। তাতে সুবিধা করতে পারল না সেইতা । এদিকে খাবারের অভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ল ছোট বোন সেতসুকো । সেইতা না পারে অভাবের শহরে খাবার জোগাড় করতে আর না পারে অসুস্থ বোনের চিকিৎসা করতে । এমনি সময় সেইতা খবর পেল , তাদের বাবা জাহাজ আক্রমনে মারা গেছেন । কি করবে এখন সেইতা .....................।
বোনকে তো বাচাতে হবে তাকে ।





মুভি দেখে চোখ ভিজে উঠেছে , এমন মুভি অনেক আছে । কিন্তু একটা টূ-ডি কার্টুন দেখে অঝোরে কান্না আসবে কখনো ভাবতে পারিনি । অনেকেই এনিমেটেড মুভি পছন্দ করেননা , আর টু-ডি হলে তো আরো না , তবুও সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি । মুভিটির মেকিং , এবং কাহীনি সিকুয়েন্স এতো অসাধারন যে , যে কারো ভাল লাগতে বাধ্য ।

আর একটা কথা , স্টেজভু'র যে লিঙ্কটা দিলাম সেই মুভিটা ভাষা ইংলিশ , কিন্তু টরেন্টের টা সম্ভবত জাপানী তবে ইংলিশ সাবটাইটেল আছে ।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×