somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোন স্বাস্থ্যের জন্য ‘টাইম বোমা’!

১১ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফোনকে স্বাস্থ্যের জন্য ‘টাইম বোমা’র সঙ্গে তুলনা করেছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে প্রযুক্তির এই গুরুত্বপূর্ণ অনুষঙ্গের নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য জনসাধারণকে সতর্ক করার ব্যাপারে বিভিন্ন দেশের সরকারকে আহ্বান জানিয়েছেন তাঁরা। সম্প্রতি প্রায় ২০০টি গবেষণায় মোবাইল ফোনকে মস্তিষ্কের টিউমার ও ক্যানসারের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা এই গবেষণাগুলোতে নেতৃত্ব দিয়েছেন।
ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা এক প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সমালোচনা করে বলেছেন, সরকারগুলো এই ভয়াবহ স্বাস্থ্যসমস্যার ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাঁরা বলেন, মোবাইল ফোনের কারণে সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকিতে আছে শিশুরা।
গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেটের মোড়কে যেমন স্বাস্থ্যসমস্যার কথা লেখা থাকে, ঠিক তেমনি মোবাইল ফোনের গায়ে কিংবা দোকানে ‘মোবাইল ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ’—এ ধরনের স্লোগান লেখা শুরু করা উচিত।
এদিকে মোবাইল প্রযুক্তির সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা এই গবেষণার সমালোচনা করে বলেছেন, ‘এই গবেষণাটি অসম্পূর্ণ। মোবাইল ফোন গিলোমা নামের একটি বিরল মস্তিষ্কের টিউমারের জন্য দায়ী। তবে সেই টিউমার সাধারণত খুব অল্প মানুষের হয়।’ এই টিউমারের জন্য মোবাইল ফোনকে ঢালাও দোষারোপ করার সমালোচনাও করেছেন তাঁরা। তাঁরা বলেন, এসব অসম্পূর্ণ গবেষণার তথ্য দিয়ে কিছু বিজ্ঞানী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন।
২০০৮ সালে সুইডেনে হওয়া এক গবেষণায় জানা গিয়েছিল, যে শিশুরা মোবাইল ফোন ব্যবহার করে, তাদের শরীর অন্যান্য শিশুর চেয়ে পাঁচ শতাংশ কম হারে বৃদ্ধি পায়। তবে এসব গবেষণা প্রতিবেদনের সপক্ষে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া কয়েকটি গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় কোনো মা অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে তিনি অপরিণত শিশুর জন্ম দিতে পারেন।
এ বছরের জুন মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে যে মোবাইল ফোন মস্তিষ্কের টিউমার, ক্যানসারসহ নানাবিধ রোগের কারণ হতে পারে।
গত মাসে অবশ্য একটি ড্যানিশ গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন মস্তিষ্কের ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ নয়। কোপেনহেগেনের একটি সংস্থা প্রায় তিন লাখ ৫৮ হাজার মানুষের ওপর একটি গবেষণা করে এ ব্যাপারে নিশ্চিত হয়।
তবে যুক্তরাজ্যে সরকার স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ১৬ বছরের কম বয়সীদের জন্য মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে

সুত্র : প্রথম আলো। ১১-১১-১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×