somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ কেন এত বেপরোয়া!!!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটবেলা থেকে বই- পুস্তক,পত্রিকায় পড়ে এসেছি পুলিশ জনগণের বন্ধু,ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতারা বলেন পুলিশ আইনের রক্ষক,ক্ষমতার বাইরে থাকা বিরোধীদল বলে পুলিশ পেটোয়া বাহিনী,মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কিছুদিন আগে বললেন,"মাছের রাজা ইলিশ,দেশের রাজা পুলিশ",বাস-ট্রাক ড্রাইভাররা বলেন পুলিশ চাঁদাবাজ,ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন পুলিশ ধান্ধাবাজ।আসলেই পুলিশ কি,জনগণের বন্ধু না শত্রু?পুলিশকে এমনভাবে,এমনরুপে মানুষ দেখে কেন,শ্রদ্ধা দেখায় না কেন,দাম দেয় না কেন?
.
গত কয়েকবছরে পুলিশের বেশ কিছু বিতর্কিত কর্মকান্ডের কারণে পুলিশ জনগণের আস্থার প্রতীক না হয়ে জনগণের ভোগান্তী আর হয়রাণির প্রতীক হয়ে গেছে।সর্বশেষ ,চাঁদা না দেয়ার অপরাদে ঢাকার চা দোকানীকে পুড়িয়ে মারার ঘটনাটি বেশ নির্লজ্জ এবং বেদনাদায়ক।একটা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী,যারা কিনা সাধারণ জনগণকে পুড়িয়ে মারা থেকে বাঁচাবে,মানুষের নিরাপত্তা বিধান করবে,সেই তারাই রাষ্ট্রের সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে,এটা খুবই দুঃখজনক।
.
সব পুলিশ খারাপ না,কিছু মাত্র পুলিশ খারাপ।আমি অনেক পুলিশকে দেখেছি যারা ঘুষের উর্ধ্বে উঠে,জীবন বাজি রেখে মানুষের মঙ্গল করতে,অনেক পুলিশকে দেখেছি নিরপরাধ মানুষকে বাঁচাতে।কোন নতুন জায়গায় গেলে,অথবা কোন পথ না চিনলে আমি প্রথমেই পুলিশকে জিজ্ঞাসা করতাম,এবং সবসময় সঠিক পথটা উনারা বাতলে দিতেন।কিন্তু এখন কেন জানি,পুলিশের উপর থেকে সেই বিশ্বাসটা উঠে যাচ্ছে,উল্টো ভাবি জিজ্ঞেস করতে গেলে যদি ভোগান্তীতে পড়তে হয়!
.
পুলিশের রাস্তাঘাটে ওপেন চাঁদাবাজির অনেক রেকর্ড আছে,আবার অনেক ভালো কাজেরও রেকর্ড আছে।কিন্তু যারা চাঁদাবাজি করছে তারাও পুলিশ,যারা আইন রক্ষার জন্য জানপ্রাণ দিয়ে দিচ্ছে তারাও পুলিশ!কিন্তু এই পার্থক্যটা হয় কিভাবে,বা বিগত কয়েকবছরে কেনইবা পুলিশ এত বেপরোয়া?
.
এর অনেকগুলো কারণ থাকতে পারে,তবে আমার কাছে প্রধান কারণ মনে হয়,পুলিশের অসচ্ছ্ব নিয়োগ এবং রাজনৈতিক কাজে পুলিশকে ব্যবহার।পুলিশের নিয়োগ প্রক্রিয়া এখন দুর্নীতিতে ভরা,যাকে বলে নিয়োগবাণিজ্য।একটা ছেলেকে পুলিশের কনস্টেবল পদে যোগ দিতে হলে তাকে মিনিমাম তিন চার লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকতে হয়,ঘুষ চাড়া পুলিশের চাকরি এখন নেই।আবার শুধু ঘুষেই হয় না,থাকতে হবে রাজনৈতিক পরিচয়।ফলে যারা নিয়োগ পাচ্ছে তারা বেশীরভাগই দলীয় ক্যাডার,এবং মোটামুটি কমবেশী সবাই অসদুপায়ে নিয়োগ পাচ্ছে,বাদ যাচ্ছে প্রকৃত মেধাবী এবং যোগ্যরা।এর ফলে এরা যখন চাকুরী শুরু করে,তাদের মাথায় তখন চিন্তা থাকে যে টাকাটা ভর্তির সময় ঘুষ হিসেবে দিয়েছে সেটা তাড়াতাড়ি তোলার,যার জন্য কাকে পুড়িয়ে মারলো,কোন শিক্ষক অপদস্থ হলো,সেটা তাদের নজরে আসে না।রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তরা রাজনৈতিক প্রতিপক্ষের উপর চড়াও হয়,তাদের গায়ে তখন তকমা লাগে পেটোয়া বাহিনীর।
.
তবে আমি জোরগলায় বলতে পারি,খারাপ পুলিশের সংখ্যা অল্প,ভালোর সংখ্যা বেশী।কিন্তু খারাপদের নোংরা কাজের জন্য,খারাপ কাজগুলো ভেসে উঠছে সবার সামনে,ঢেকে যাচ্ছে বেশীরভাগ পুলিশের নিরলস পরিশ্রম।
.

পুলিশ বাহিনীকে নতুনভাবে ঢেলে না সাজালে,রাজনৈতিক কাজে পুলিশের ব্যবহার বন্ধ না করলে,নিয়োগবাণিজ্য বন্ধ না করলে,পুলিশের যে ভাবমূর্তি এখনো মানুষের কাছে আছে তা অচিরেই নষ্ট হয়ে যাবে।সেই সাথে নৈতিক শিক্ষার ট্রেনিং দিতে হবে পুলিশকে,আর এই বোধটা জাগ্রত করতে হবে সবার আগে,পুলিশ একজন মানুষ,পুলিশের ড্রেস পরিধান করলেও মানুষ,ড্রেস ছাড়াও পুলিশ একজন মানুষ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×