নোয়াখালীর কোম্পানীগঞ্জে রবিবার ভোর সাড়ে তিনটার দিকে এক মহিলা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের কোয়ার্টারে বসবাসকারী শিশু বিশেষজ্ঞ ডা. আবুল হাশেমের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে রোগীর আত্মীয়-স্বজনরা। এতে ওই বাসার দরজা জানালা আসবাবপত্র ডাক্তারের চেম্বারসহ ব্যাপক ভাংচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিম উদ্দিন (২২) নামে এক হামলাকারীকে আটক করছে। বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নুরনবী সবুজ জানান, তার এলাকার ইলিয়াস মাষ্টার বাড়ির নূর আলামের স্ত্রী ছবুরা খাতুন (৫০) হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ডা. হাশেমকে অনুরোধ করা হয়। কিন্তু এসময় তিনি পাশ্ববর্তী ডা.সানির অসুস্থ বাচ্চাকে চিকিৎসারত থাকায় যেতে পারেননি। এর ফাঁকে ওই মহিলার মৃত্যুর সংবাদ পেয়ে লোকজন হামলার ঘটনা ঘটনায়।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাক্তারকে রোগী দেখার জন্য বলার পর ডাক্তার না যাওয়ার অভিযোগ তুলে তার বাসায় হামলা ভাংচুর চালায়। এ ঘটনায় এক হামলাকারীকে আটক করে হাজতে রাখা হয়েছে। ডা.আবুল হাশেম জানান, ভোর সোয়া তিনটার দিকে তিনি পাশের বাসায় অপর এক শিশু রোগীর চিকিৎসা দিচ্ছিলেন। এসময় একটি মহিলা রোগী দেখার জন্য বলায় তিনি রোগীকে হাসপাতালে জরুরী বিভাগে আনার অনুরোধ করেন। এরমধ্যে ওই রোগীর মৃত্যু সংবাদ এলে উপস্থিত রোগীর আত্মীয়-স্বজনরা আবাসিক তার বাসায় হামলা করে ব্যাপক ভাংচুর করে। এদিকে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. অজয় মজুমদার জানান, ডাক্তারের কাছে আসার অনেক আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে।
নোয়াখালী ওয়েব নিউজ- Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



